গোয়া, ২২ নভেম্বর,২০২৬
গোয়া-তে অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ‘WAVES Bazaar × SPNI Content Creator Submission Initiative’ চালু করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের লেখক, সৃজনশীল ব্যক্তিত্ব ও প্রযোজনা সংস্থাগুলি হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু ও বাংলা ভাষায় মৌলিক কাহিনিভিত্তিক (ফিকশন) এবং তথ্যভিত্তিক (নন-ফিকশন) বিষয়বস্তুর ধারণা SPNI-এর কাছে উপস্থাপনের সুযোগ পাবেন।
ফিকশন সিরিজ, প্রিমিয়াম টিভি+ কনটেন্ট, রিয়েলিটি শো, গেম ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রতিভাভিত্তিক অনুষ্ঠান এবং অন্যান্য আনস্ক্রিপ্টেড কনটেন্ট-সহ বিভিন্ন ধরনের বিষয়বস্তুর জন্য প্রস্তাব আহ্বান করা হচ্ছে। নির্বাচিত আবেদনকারীদের তাঁদের বিষয়বস্তুর ধারণা SPNI-এর কাছে উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রস্তাবগুলি বিবেচনা করে সম্ভাব্য উন্নয়ন ও নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
NFDC-র ম্যানেজিং ডিরেক্টর ধীরজ সিং বলেন, “ওয়েভস বাজার সৃজনশীল প্রতিভা ও চলচ্চিত্র শিল্পের মধ্যে অর্থবহ সংযোগ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। Sony Pictures Networks India-র সঙ্গে এই অংশীদারিত্ব লেখক, সৃজনশীল ব্যক্তিত্ব ও প্রযোজনা সংস্থাগুলির সামনে বিভিন্ন ভাষা ও মাধ্যমের মৌলিক বিষয়বস্তুর ধারণা উপস্থাপনের নতুন সুযোগ খুলে দেবে।”
Sony Pictures Networks India-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গৌরব ব্যানার্জি বলেন, “দেশজুড়ে বিপুল সৃজনশীল প্রতিভা রয়েছে, যাঁদের অনেকেরই এমন ধারণা রয়েছে যা সবসময় প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলিতে পৌঁছতে পারে না। ওয়েভস বাজারের মাধ্যমে NFDC-র সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব লেখক ও সৃজনশীল ব্যক্তিত্বদের বিভিন্ন ভাষা ও মাধ্যমে তাঁদের মৌলিক বিষয়বস্তুর ধারণা আমাদের কাছে তুলে ধরার আরও একটি সুযোগ তৈরির পদক্ষেপ। দর্শকদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও আকর্ষণীয় ধারণা খুঁজে পেতে আমরা আগ্রহী।”
ওয়েভস বাজার পোর্টালের (https://wavesbazaar.com/) মাধ্যমে NFDC প্রস্তাব জমা নেওয়ার প্রক্রিয়া পরিচালনা করবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে জমা পড়া প্রস্তাবগুলির প্রাথমিক বাছাই করবে। নির্বাচিত আবেদনকারীদের তাঁদের বিষয়বস্তুর ধারণা SPNI-এর কাছে উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
IFFILOID পড়ুন এখানে: https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC...