প্রকাশিত:
19 NOV 2026 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ১১৫ নম্বর ধারার উপ-ধারা (৭)-এ একটি সংশোধনী প্রস্তাব করেছে। এই সংশোধনীর উদ্দেশ্য হল যানবাহনের বয়সের সাথে সামঞ্জস্য রেখে ধোঁয়া নির্গমন পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা। নতুন ও পরিবেশ-বান্ধব যানবাহনের মালিকদের ওপর নিয়ম পালনের চাপ কমানো এবং ‘দূষণ নিয়ন্ত্রণে আছে’ (পিইউসি) শংসাপত্র প্রদানের ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এর উদ্দেশ্য। এর পাশাপাশি, রাস্তায় চলাচলরত যানবাহনের ধোঁয়া নির্গমন নিয়মিত পরীক্ষা নিশ্চিত করা।
এই সংশোধনীতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে :
১) শংসাপত্রের মেয়াদকাল নিম্নোক্তভাবে সংশোধনের প্রস্তাব করা হয়েছে :
*BS-I, BS-II এবং BS-III যানবাহন : ৩ মাস।
*BS-IV যানবাহন : ৬ মাস।
*BS-VI নন-ট্রান্সপোর্ট যানবাহন :
*প্রথম নিবন্ধনের তারিখ থেকে ৬ বছর পর্যন্ত – ৩ বছর;
*৬ বছরের বেশি কিন্তু ১০ বছর পর্যন্ত – ১ বছর; এবং
*১০ বছরের বেশি – ৬ মাস।
BS-VI ট্রান্সপোর্ট যানবাহন :
*প্রথম নিবন্ধনের তারিখ থেকে ৬ বছর পর্যন্ত – ২ বছর;
*৬ বছরের বেশি কিন্তু ১০ বছর পর্যন্ত – ১ বছর; এবং
*১০ বছরের বেশি – ৬ মাস।
২) একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রাখা হয়েছে, যার অধীনে সংশোধনী কার্যকর হওয়ার আগে ইস্যুকৃত ‘দূষণ নিয়ন্ত্রণে আছে’ শংসাপত্রগুলির ক্ষেত্রে নতুন মেয়াদকাল কেবল সংশোধনী কার্যকর হওয়ার পর প্রথমবার নবীকরণের তারিখ থেকেই প্রযোজ্য হবে।
৩) এতে আরও বলা হয়েছে যে, যদি কোনো পিইউসি শংসাপত্র বর্তমান শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার আগের দশ দিনের মধ্যে নবীকরণ করা হয়, তবে নতুন শংসাপত্রটি বর্তমান শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকেই কার্যকর হবে। তবে, যদি বর্তমান শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবীকরণের আবেদন করা হয়, সেক্ষেত্রে নতুন শংসাপত্রটি নবীকরণের তারিখ থেকেই কার্যকর হবে।
SC/AB/DM.....