প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

এরো ইন্ডিয়া ২০২৭-এর জন্য মিডিয়া নিবন্ধন শুরু

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 3:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬

 

এরো ইন্ডিয়া ২০২৭-এর জন্য সংবাদমাধ্যমের কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এশিয়ার বৃহত্তম এয়ার শো এবং বিশ্বের অন্যতম প্রধান এরোস্পেস ও প্রতিরক্ষা প্রদর্শনীটির ১৬তম সংস্করণটি ৮ থেকে ১২ ফেব্রুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরুর এয়ার ফোর্স স্টেশন, ইয়েলাহাঙ্কায় অনুষ্ঠিত হবে। যে সকল সংবাদকর্মী এই ইভেন্টের সংবাদ সংগ্রহের জন্য আগ্রহী, তারা https://aeroindia.gov.in/ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া ৪ জানুয়ারি শেষ হবে।

 

নিবন্ধনের জন্য আবেদনকারীদের কাছে নিম্নলিখিত নথিপত্র থাকা আবশ্যক :

 

স্বীকৃত সাংবাদিকদের ক্ষেত্রে পিআইবি বা রাজ্য সরকারের দেওয়া অ্যাক্রেডিটেশন কার্ড এবং অ-স্বীকৃত সাংবাদিকদের ক্ষেত্রে বৈধ মিডিয়া পরিচয়পত্র। (ফাইলের আকার ১ এমবি-র বেশি হওয়া যাবে না)

সকল সংবাদকর্মীর জন্য সরকারি ইস্যুকৃত ছবিসহ পরিচয়পত্র। (ফাইলের আকার ১ এমবি-র বেশি হওয়া যাবে না)

নিজের একটি সাম্প্রতিক ছবি। (ফাইলের আকার ৫১২ কেবি-র বেশি হওয়া যাবে না)

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে একটি বৈধ 'জে' ভিসা। (ফাইলের আকার ১ এমবি-র বেশি হওয়া যাবে না)

 

প্রতিরক্ষা মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন আয়োজিত এরো ইন্ডিয়া ২০২৭ একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চ। এখানে বিশ্বের শীর্ষস্থানীয় এরোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্ভাবক, শিল্প প্রতিনিধি এবং প্রতিরক্ষা কর্মীরা সম্মিলিত হবেন। পাঁচদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে প্রদর্শনী এবং বিভিন্ন ব্যবসায়িক ও কৌশলগত কার্যক্রম। এর মাধ্যমে শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতা, সরকার ও শিল্পের মধ্যে আলোচনার সুযোগ এবং প্রযুক্তির প্রদর্শনও জায়গা পাবে। প্রধান আকর্ষণ হবে ভারতীয় বিমান বাহিনী এবং অংশগ্রহণকারী আন্তর্জাতিক ফ্লাইং টিমগুলোর চমৎকার এরিয়াল ডিসপ্লে। এর পাশাপাশি অত্যাধুনিক বিমান প্রযুক্তি ও সক্ষমতাকেও তুলে ধরা হবে।

 

‘এরো ইন্ডিয়া'-র এই ১৬তম সংস্করণটি 'আত্মনির্ভর ভারত'-এর প্রতি ভারতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক এরোস্পেস ও প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338599) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Nepali , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada