প্রকাশিত:
18 NOV 2026 3:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
দেশজুড়ে উদযাপিত হ’ল নবম ন্যাচারোপ্যাথি দিবস। এবারের থিম ছিল ‘প্রাকৃতিক চিকিৎসা, সুস্থ ভারত’। মূল অনুষ্ঠানটি হয় কর্ণাটকের নাগমঙ্গলায় আয়ুষ মন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর যোগা, পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ন্যাচারোপ্যাথি এবং কর্ণাটকের সেন্ট্রাল রিসার্চ ইন্সটিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব এবং আয়ুষ মন্ত্রকের সচিব শ্রী বৈদ্য রাজেশ কোটেচা, কর্ণাটকের জলসম্পদ মন্ত্রী শ্রী এন চেলুভারাস্বামী প্রমুখ।
শ্রী যাদব সুস্থ ভারত গড়ে তোলার ক্ষেত্রে নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। রোগ প্রতিরোধমূলক চিকিৎসা পদ্ধতিতে ন্যাচারোপ্যাথির ভূমিকা উঠে আসে বৈদ্য রাজেশ কোটেচার বক্তব্যে। শ্রী চেলুভারেস্বামী নাগমঙ্গলায় সেন্ট্রাল রিসার্চ ইন্সটিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি গড়ে তোলা এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেন। স্থানীয় মানুষের প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন তিনি। স্বাগত ভাষণে ঐ প্রতিষ্ঠানের অধিকর্তা ডঃ জ্যোতি কেশওয়ানি ন্যাচারোপ্যাথির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করা হয়।
SC/AC/SB