গোয়া, ১৮ নভেম্বর, ২০২৬
চলচ্চিত্রে এমনসব আখ্যান তুলে ধরা হয়, যা ভৌগোলিক সীমানা, প্রজন্ম এবং সাংস্কৃতিক পরিমণ্ডল নির্বিশেষে একই রকম আবেদন রেখে যায়। কিন্তু, প্রতিটি ছবি তৈরি হওয়ার পেছনেও লুকিয়ে থাকে আরও গল্প।
গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বিষয়টি নিয়ে নতুন বিভাগ থাকছে – ‘ফিল্মস অ্যাবাউট ফিল্মস’। সেখানে ফুটে উঠবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন শৈলী এবং এর সঙ্গে জড়িত নানা আখ্যান।
বারানবি টমসনের নির্দেশিত ‘মাভেরিক: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স অফ ডেভিড লিন’ ছবিতে তুলে ধরা হয়েছে প্রবাদ প্রতীম চলচ্চিত্র পরিচালক ডেভিড লিনের বর্ণময় জীবনের কথা। আনা উরুসাদজের সার্পোর্টিং রোলে তুলে ধরা হয়েছে জর্জিয়ার এক অভিনেতার কর্মজীবন। রুবিকা শাহের ‘দ্য ম্যাড ডগ অফ ইউরোপ’ ছবিতে হিটলারের সময়ে এক ইহুদি পরিবারের লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। ভিত্তোরিও ডি সিকা’র বর্ণময় জীবন ফুটে উঠেছে ফ্রান্সিকো জিপেল নির্দেশিত ভিত্তোরিও ডি সিকা – স্টেজিং লাইফ ছবিতে।
SC/AC/SB