57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

চারটি মনোরঞ্জক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে অংশীদারি দেশ রাশিয়ার সঙ্গে চলচ্চিত্র মৈত্রী উদযাপন করছে ৫৭তম আইএফএফআই

প্রকাশিত: 15 NOV 2026 5:52PMby PIB Kolkataরিলিজ আইডি: 2336808Views: 11

গোয়া, ১৫ নভেম্বর, ২০২৬

 


সীমান্ত অস্বীকার করা কাহিনীকে থিম করে ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) সগর্বে সম্মানিত অংশীদার দেশ  হিসেবে রাশিয়াকে তুলে ধরছে। গোয়াতে ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিতব্য এই উৎসব ভারত-রুশ দীর্ঘদিনের সাংস্কৃতিক দৌত্যকে পুনঃস্থাপন করছে বিশেষভাবে নির্মিত চারটি ছবির প্যাকেজ পরিবেশন করছে, যা সমকালীন রুশ চলচ্চিত্রকারদের সংবেদনশীলতা এবং বিখ্যাত সোভিয়েত সঙ্গীতধর্মী ক্লাসিকের সেতুবন্ধন ঘটাবে।

উদীয়মান পরিচালকদের পাশাপাশি একটি প্রহসনমূলক অপেরার অনবদ্য সৃষ্টিকে একত্রিত করে, ‘অংশীদার দেশ রাশিয়া’ বিভাগটি রুশ চলচ্চিত্র নির্মাণের আবেগের প্রসারতা, দুঃসাহসিক শৈলী এবং বিষয়গত গভীরতাকে প্রতিফলিত করছে। পরিবারের ভাঙন, সামাজিক বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত মুক্তির অন্তরঙ্গ অন্বেষণ থেকে শুরু করে শহুরে উচ্চাকাঙ্ক্ষার উপর শোস্তাকোভিচের সুরে একটি প্রাণবন্ত প্রহসনমূলক চলচ্চিত্র পর্যন্ত, এই প্রদর্শনীটি উৎসবের প্রতিনিধি এবং চলচ্চিত্রপ্রেমীদের মানব অস্তিত্বের গভীরে  নিমগ্ন যাত্রার এক সুযোগ করে দেবে।

৫৭তম আইএফএফআই-তে ভারতে প্রথম প্রদর্শিত হতে চলা আনাসতাসিয়া কুজিনার ‘বো বো’ (৯৮ মিনিট) পরিচয়, স্বীকৃতি এবং কুসংস্কার নিয়ে একটি মর্মস্পর্শী গ্রামীণ নাটক। নাদিয়া নামের এক কিশোরীর মুখের হেমাঙ্গিওমার জন্য উপহাসের শিকার হওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি সঙ্গীতের মাধ্যমে তার আত্মপ্রকাশের অনুসন্ধানকে তুলে ধরে, যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত রূপান্তর বাহ্যিক রূপ পরিবর্তনে নয়, বরং সামাজিক কুসংস্কার কাটিয়ে ওঠার মধ্যেই নিহিত।

রাউল গেইদারভের ‘সিডনি লুমেটস বার্থডে’ (৯২ মিনিট), ভাইবর্গ ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গ্র্যান্ড জুরি পুরস্কার বিজয়ী, আইএফএফআই৫৭-তে ভারতে প্রথম প্রদর্শিত হচ্ছে।  বয়ঃসন্ধিকালের এই নাটকটি ১৭ বছর বয়সী দাতোকে অনুসরণ করে চলে, যে পারিবারিক টানাপড়েন, পরিত্যাগ এবং ক্ষমার মধ্য দিয়ে পথ চলে এবং প্রজন্মগত ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজনীয় সহনশীলতার অন্বেষণ করে।

নিকিতা গ্রুশিনের ‘নিউ হোম’ (১০১ মিনিট), যা আইএফএফআই ২০২৬-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্ধারিত, দ্বিতীয় সুযোগ এবং মুক্তির বিষয়ে একটি মর্মস্পর্শী নাটক। সাত বছর কারাগারে থাকার পর, আনা সমাজসেবা প্রতিষ্ঠা এবং রোমানের সমর্থনে তার জীবন পুনর্গঠনের জন্য সংগ্রাম করে। শক্তিশালী অভিনয়ে সমৃদ্ধ এই চলচ্চিত্রটি সমাজে পুনঃএকত্রীকরণ, ক্ষত নিরাময় এবং নতুন সূচনার জন্য অতীতের মুখোমুখি হওয়ার প্রতিবন্ধকতাগুলি তুলে ধরে।

হার্বার্ট র‍্যাপাপোর্টের ‘চেরিওমুশকি’ (৯১ মিনিট), যা আইএফএফআই-তে ভারতে প্রথম প্রদর্শিত হচ্ছে, যুদ্ধ-পরবর্তী মস্কোর প্রেক্ষাপটে নির্মিত একটি মনোরম সঙ্গীতধর্মী প্রহসনমূলক চলচ্চিত্র। উন্নততর বাড়ির স্বপ্ন দেখা চারটি তরুণ দম্পতিকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি আকর্ষণীয় সুর, প্রাণবন্ত নৃত্যকলা এবং হাস্যরসের মিশ্রণে আমলাতান্ত্রিক দুর্নীতিকে উন্মোচন করার পাশাপাশি সামাজিক চেতনা ও সংহতিকে উদযাপন করে।

এই বিশেষভাবে নির্বাচিত ছবিগুলির মাধ্যমে আইএফএফআই ২০২৬ ভারত ও রাশিয়ার মধ্যেকার স্থায়ী সাংস্কৃতিক বন্ধনকে নিশ্চিত করে এবং দর্শকদের রুশ চলচ্চিত্রের বৈচিত্র্য ও ক্রমবিকাশমান অভিব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। বিভিন্ন ধারা ও প্রজন্মের চলচ্চিত্র নির্মাণকে তুলে ধরা এই চারটি চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করার এবং অভিন্ন মানবিক অভিজ্ঞতার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার সক্ষমতাকে প্রতিফলিত করে।

২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) “স্টোরিজ উইদাউট বর্ডার” থিমের অধীনে ভারত এবং বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতা,  পেশাদার শিল্পী এবং চলচ্চিত্র অনুরাগীদের একত্রিত করবে। ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের বৈচিত্র্যময় সমাহার, বিশেষ দেশভিত্তিক প্রদর্শনী, প্রিমিয়ার, প্রতিযোগিতা এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আইএফএফআই ২০২৬ চলচ্চিত্র শিল্পের উৎকর্ষ উদযাপন এবং সিনেমার মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার ঐতিহ্য অব্যাহত রেখেছে।

 


SC/AP/SKD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2336808
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026