প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফিলিপিন্সের ম্যানিলায় প্রধানমন্ত্রী সফর করবেন

প্রকাশিত: 12 NOV 2026 11:41PM by PIB Kolkata

নতুন দিল্লি  ১২ নভেম্বর ২০২৬


ফিলিপিন্সের রাষ্ট্রপতি শ্রী ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়র-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ থেকে ১৭ নভেম্বর ফিলিপিন্সের ম্যানিলা সফর করবেন।

সফরকালে, প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইএএস) অংশগ্রহণ করবেন।  আসিয়ানের সভাপতি হিসেবে ফিলিপিন্স এ বছর এই সম্মেলনের আয়োজন করছে।

ভারতের 'অ্যাক্ট ইস্ট পলিসি' ভারত-আসিয়ান সম্পর্ক এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আমাদের ভবিষ্যত পরিকল্পনার একটি কেন্দ্রীয় স্তম্ভ। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত ও আসিয়ান ২০২৬ সালকে ‘আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষ’ হিসেবে উদযাপন করছে। এ ছাড়াও ২০২৭ সালে পারস্পরিক আলোচনার সম্পর্কের ৩৫ বছর ও সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হবে।   

আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ২০২৬-২০৩০ সময়কালে আসিয়ান ও ভারতের মধ্যে কর্মপরিকল্পনা সহ সর্বাঙ্গীণ কৌশলগত  অংশীদারিত্ব বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আসিয়ান এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক  গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মতবিনিময়ের সুযোগ করে দেবে। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2335726) ভিজিটরের কাউন্টার : 10