অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

১,১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ নগদীকরণ মন্ত্রিসভার প্রতিনিধিত্ব প্রাপ্ত বিকল্প ব্যবস্থার মাধ্যমে অনুমোদনের জন্য প্রস্তাব করেছে আন্তঃ মন্ত্রনালয় গোষ্ঠী

প্রকাশিত: 05 NOV 2026 1:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ নভেম্বর, ২০২৬

 

সরকারি উদ্যোগ বিভাগ (ডিপিই) সচিবের সভাপতিত্বে এবং টেলি যোগাযোগ দফতরের (ডিওটি) সচিবের সহ সভাপতিত্বে আন্তঃ মন্ত্রী পর্যায়ের গোষ্ঠী ১,১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ নগদীকরণ মন্ত্রিসভার প্রতিনিধিত্ব প্রাপ্ত বিকল্প ব্যবস্থার মাধ্যমে অনুমোদনের প্রস্তাব করেছে। 

প্রস্তাবগুলি মূলত নগদীকরণের জন্য চিহ্নিত কেন্দ্রীয় সরকারি উদ্যোগগুলি উদ্বৃত্ত জমি এবং ভবনের সম্পত্তির সাথে সম্পর্কিত। এই সুপারিশগুলি উদ্বৃত্ত ও অব্যবহৃত সরকারি সম্পত্তির থেকে আলাদা করে সেগুলির মূল্যায়ণ নির্দিষ্ট করে কার্যকর ব্যবহার সহজতর করার জন্য ভারত সরকারের প্রচেষ্টার এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্বরূপ। সরকারের অব্যবহৃত  সম্পদ নগদীকরণ কর্মসূচির ক্রমবর্ধমান প্রয়াস এই সুপারিশগুলির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এর লক্ষ্য হল, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (সিপিএসই) এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলি নিয়মানুগ মূল্যায়ণ, পেশাদার লেনদেন প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের মাধ্যমে উদ্বৃত্ত সম্পদে অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রকে গড়ে তোলা। 

এই অনুমোদিত প্রস্তাব সমূহ মন্ত্রিসভার প্রতিনিধিত্বকারী বিকল্প ব্যবস্থার সামনে বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করা করা হবে। প্রয়োজনীয় অনুমোদনের পর  নির্ধারিত পদ্ধতি মাফিক পরবর্তী নগদীকরণের প্রক্রিয়া গ্রহণ করা হবে। 

এনএলএমসি উদ্বৃত্ত জমি এবং মূল্যায়ন হয়নি এমন সম্পদের নগদীকরণের জন্য সরকারের একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ এবং সম্পদের মালিকানাধীন সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্পদের মূল্যায়ণ যথাযথ সতর্কতা, মূল্যায়ণ নির্ধারণ, লেনদেনের কাঠামো তৈরি এবং বাজারভিত্তিক নগদীকরণের প্রক্রিয়াকে সহজতর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এই উদ্যোগটি দক্ষ সরকারি সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ ও সর্বাধিক  নগদীকরণকে নিশ্চিত করা এবং বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে উদ্বৃত্ত সম্পদের উৎপাদনশীল ব্যবহারের ক্ষেত্রে ভারত সরকারের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। 

এনএলএমসি গঠিত হয় কেন্দ্রীয় বাজেট ২০২১-২০২২-এর ঘোষণা মোতাবেক। ওয়েবসাইটি হল 

: https://nlmc.dpe.gov.in 

 

 

MKH / AB/AG


(রিলিজ আইডি: 2333172) ভিজিটরের কাউন্টার : 13