জল শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

‘পুনঃ ভরণ’ মোবাইল অ্যাপ্লিকেশনের সূচনা করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 28 OCT 2026 12:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ অক্টোবর ২০২৬

 


কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল, ন্যাশনাল ওয়াটার মিশনের সহযোগিতায় বিআইএসএজি-এন নির্মিত ‘পুনঃ ভরণ’ মোবাইল অ্যাপ্লিকেশনটির সূচনা করেছেন।

জল শক্তি মন্ত্রকের অধীনস্থ জল সম্পদ বিভাগের, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির নীচে জল আবারও ভরার পরিকল্পনায় সহায়তা করার জন্য এটি তৈরি করা হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সম্ভাব্য একটি অঞ্চল চিহ্নিত করতে সহায়তা করে, যেখানে কৃত্রিম ভাবে জল সিঞ্চন করা হবে। এ সংক্রান্ত ওয়েব পোর্টালটি গ্রাম-পর্যায়ে কৃত্রিমভাবে জল ঢোকানোর কাঠামো গড়ে তুলতে মানচিত্র ও জিআইএস টুল ব্যবহারের সুযোগ দেয়, যা সুস্থায়ীভাবে ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনার জন্য তথ্যভিত্তিক পরিকল্পনার কাজে সহায়তা করে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2329640) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Bengali , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu , Kannada