প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের ঐতিহাসিক পডিয়াম সুইপ-এর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 23 OCT 2026 10:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন। তিনি সুমিতের স্বর্ণপদক জয়, গেমস রেকর্ড গড়ে মহেন্দ্র গুর্জরের রৌপ্যপদক জয় এবং গেমস রেকর্ডসহ সন্দীপ সঞ্জয় সরগারের ব্রোঞ্জপদক জয়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।

 

শ্রী মোদী বলেছেন, এই সাফল্য ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা ভবিষ্যতেও সাফল্যের মানদণ্ড আরও উঁচুতে নিয়ে যাবেন এবং সমগ্র জাতিকে অনুপ্রাণিত করবেন।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

"এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের অসাধারণ সাফল্য!

 

স্বর্ণপদক জয়ের জন্য সুমিতকে, গেমস রেকর্ড গড়ে রৌপ্যপদক জয়ের জন্য মহেন্দ্র গুর্জরকে এবং গেমস রেকর্ডসহ ব্রোঞ্জপদক জয়ের জন্য সন্দীপ সঞ্জয় সরগারকে অভিনন্দন। এটি ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তাঁরা সাফল্যের মানদণ্ড আরও উঁচুতে নিয়ে যেতে থাকুন এবং জাতিকে অনুপ্রাণিত করুন: প্রধানমন্ত্রী @narendramodi"

 

https://x.com/PMOIndia/status/2113671067613159770?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113671067613159770%7Ctwgr%5Edbbd15c21d1cce48c65903049bc8c6ef4ceabd97%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327738reg%3D48lang%3D2

 

 

MH/SB/AS


(রিলিজ আইডি: 2327881) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam