প্রকাশিত:
22 OCT 2026 9:54PM by PIB Kolkata
নতুন দিল্লি ২২ অক্টোবর ২০২৬,
২০২৬ এর এশিয়ান প্যারা গেমসে পুরুষদের লং জাম্পে টি ৪৪/টি ৬২/টি ৬৪ ইভেন্টে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সোনা জেতায় সোলাইরাজ ধর্মরাজকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, নিজের গড়া এশিয়ান রেকর্ড ভেঙ্গে শ্রী ধর্মরাজ আরও একবার তাঁর অসাধারণ দক্ষতা ও সংকল্প বাস্তবায়নের মানসিকতা দেখিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ জানানো হয়েছেঃ
“সোলাইরাজ ধর্মরাজ ২০২৬ এর এশিয়ান প্যারা গেমসে পুরুষদের লং জাম্পে টি ৪৪/টি ৬২/টি ৬৪ ইভেন্টে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সোনা জিতেছেন। নিজের গড়া এশিয়ান রেকর্ড ভেঙ্গে আরও একবার অসাধারণ দক্ষতা ও সংকল্প বাস্তবায়নের মানসিকতা দেখালেন তিনি। এই চমকপ্রদ সাফল্যের জন্য সোলাইরাজকে অভিনন্দন জানাই। তাঁর আরও উচ্চতর শিখরে পৌছানোর ধারা অব্যাহত থাকুকঃ প্রধানমন্ত্রী @narendramodi"
https://x.com/PMOIndia/status/2113299592045547605?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113299592045547605%7Ctwgr%5E1abcdeabd9e55d2f4e3c86a0d827c5887ce79ca7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327003reg%3D3lang%3D1
SC/CB/DM