প্রকাশিত:
22 OCT 2026 4:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৬
ডাক বিভাগ ইতিহাস তৈরি করল। এই প্রথম পরপর দুটি ত্রৈমাসিকে ৪,০০০ কোটি টাকার রাজস্বের সীমা ছাড়ালো। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম অর্থে দপ্তরের রাজস্ আদায় হয়েছে ৮,২১২.৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্বের পরিমাণ ছিল ৬,৬৩৬ টাকা টাকা। বৃদ্ধির হার ২৪ %।
কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ত্রৈমাসিকের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন। কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাস্বামী, পোস্টাল সার্ভিসেস বোর্ডের সদস্যদের সচিব শ্রী সুব্রত দাস, সব পোস্টাল সার্কেলের চিফ মাস্টার জেনারেল এবং শীর্ষ স্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে।
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকে দপ্তরের আয় হয়েছে ৪,২০১.৫ কোটি টাকা।গত বছরের একই সময়ের তুলনায় ২৫ % বেশি এবং চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৫ % বেশি। ডাক বিভাগের সবকটি শাখাতেই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
৭টি পোস্টাল সার্কেল দ্বিতীয় ত্রৈমাসিকের লক্ষ্যমাত্রার ৯০ % বা তার বেশি অর্জন করেছে। সবার প্রথমে আছে বিহার (৯৭.১৫%), তারপর আছে পশ্চিমবঙ্গ (৯৭.০৭%) এবং উত্তর-পূর্ব (৯৪.৭৯%)। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম অর্ধে পশ্চিমবঙ্গের সাফল্যের হার ৯৫.৭২% । এরপরে আছে বিহার (৯৫.১২%) এবং অন্ধ্রপ্রদেশ (৯৪.৬৩%)। ২৩টি পোস্টাল সার্কেলের মধ্যে ১৮টি প্রথম ত্রৈমাসিকের তুলনায় লক্ষ্যপূরণে অগ্রগতি ঘটিয়েছে।
প্রথম ত্রৈমাসিকে ভালো কাজের স্বীকৃতিতে অন্ধ্রপ্রদেশ পোস্টাল সার্কেল এবং দ্বিতীয় ত্রৈমাসিকে বিহার পোস্টাল সার্কেল পুরস্কৃত হয়েছে।
মন্ত্রী সাফল্যের জন্য সকল স্তরের কর্মীদের অভিনন্দন জানান এবং গ্রাহক সংগ্রহ, পরিষেবার উৎকর্ষ এবং গ্রাহক ধরে রাখার মাধ্যমে বৃদ্ধি অব্যাহত রাখার পরামর্শ দেন। কাজের আরও বৈচিত্র্যকরণ, শক্তিশালী নেতৃত্ব, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক ব্যবস্থার আহ্বান জানান তিনি। পরিষেবার ডিজিটালাইজেশনের ওপরও জোর দিয়েছেন তিনি। বিশেষ করে উৎসব এবং পিক পার্সেল মরসুমে বৃদ্ধির ঊর্ধ্বগতি গতি ধরে রাখার নির্দেশ দিয়েছেন পোস্টাল সার্কেলগুলিকে। জনসেবার আদর্শের দ্বারা চালিত হয়ে দফতর তার বিস্তৃত নেটওয়ার্ক এবং কর্মীদলকে আরও ভালোভাবে কাজে লাগাবে নতুন নতুন সুযোগ খুঁজতে, কাজের দক্ষতা বাড়াতে এবং আর্থিক সুস্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে।
SC / AP /AG