প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জেতার জন্য সিমরনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 8:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিমরনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ২০২৬ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১০০ মিটার টি-১২ ইভেন্টে অসাধারণ টাইমিংয়ের মাধ্যমে স্বর্ণপদক জয় করেছেন এবং গেমসে নতুন রেকর্ড গড়েছেন।

শ্রী মোদী বলেছেন যে, তাঁর গতি, সংকল্প এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতা অর্জনের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:

"এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার টি১২ ইভেন্টে অসাধারণ টাইমিংয়ের মাধ্যমে স্বর্ণপদক জয় এবং নতুন গেমস রেকর্ড গড়ার জন্য সিমরনকে অভিনন্দন! তাঁর গতি, সংকল্প এবং ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনগুলিতে তাঁর আরও সাফল্য কামনা করি: প্রধানমন্ত্রী

@narendramodi".

https://x.com/PMOIndia/status/2112917111110881729?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112917111110881729%7Ctwgr%5Ed35543ec077bb7f5ba0c682079f89284cf0214ba%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326163reg%3D48lang%3D2


SC/MP/SB


(রিলিজ আইডি: 2326526) ভিজিটরের কাউন্টার : 9