প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে রুপোর পদক জয়ের জন্য প্রদীপ কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 20 OCT 2026 6:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৬

 


এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো F53/54 বিভাগে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে পরপর দ্বিতীয়বার রুপোর পদক জয়ের জন্য প্রদীপ কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর এক্স পোস্টে জানিয়েছে:
“ধারাবাহিকতা ও উৎকর্ষ পাশাপাশি উজ্জ্বল হয়ে উঠেছে!
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো F53/54 বিভাগে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে পরপর দ্বিতীয়বার রুপোর পদক জয় করেছেন প্রদীপ কুমার। বছরের পর বছর তাঁর অগ্রগতি ক্রমাগত নিজের দক্ষতার বাড়ানো এবং নিজের সক্ষমতার সীমা অতিক্রম করার প্রতি তাঁর অঙ্গীকারের পরিচয় বহন করে। তাঁর এই প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টা ও উদ্যোগের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/PMOIndia/status/2112517405650178463?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112517405650178463%7Ctwgr%5E11c85654feae245683faf81035c392c5feb5f88f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325498reg%3D3lang%3D1

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2325890) ভিজিটরের কাউন্টার : 13