প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা-গেমসে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য সোনালবেন প্যাটেলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 20 OCT 2026 6:48PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২০ অক্টোবর ২০২৬, 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা-গেমসে মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩ বিভাগে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য সোনালবেন প্যাটেলকে অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

শ্রী মোদী বলেন, এশিয়ান প্যারা-গেমসে সোনালবেনের সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে তাঁর প্রথম ব্যক্তিগত পদক।  ক্রীড়াজীবনের এই বিশেষ মুহূর্ত সম্ভব হয়েছে দীর্ঘ দিনের নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ফলে। প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।  

প্রধানমন্ত্রীর দপ্তর সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায়  জানিয়েছে :

“এশিয়ান প্যারা-গেমসে সোনালবেন প্যাটেলের সাফল্যে আমি আনন্দিত! মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩ বিভাগে তিনি ব্রোঞ্জ পদক পেয়ে ছেন, যা এশিয়ান প্যারা গেমসে তাঁর সাফল্যের তালিকায় প্রথম ব্যক্তিগত পদক হিসেবে যুক্ত হয়েছে। তাঁর ক্রীড়াজীবনের এই বিশেষ মুহূর্ত দীর্ঘদিনের নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ফল: প্রধানমন্ত্রী @narendramodi” 

https://x.com/PMOIndia/status/2112516245631520940?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112516245631520940%7Ctwgr%5E7ab4d1633ed39c306864f73160316bb7f67bcc25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325497reg%3D3lang%3D1

 

 

SC/CB/DM..


(রিলিজ আইডি: 2325888) ভিজিটরের কাউন্টার : 6