প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার বিদেশমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকার
প্রকাশিত:
14 OCT 2026 6:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর,২০২৬
কানাডার বিদেশমন্ত্রী মিস অনিতা আনন্দ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী মিস আনন্দ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চলতি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপাক্ষিক সহযোগিতা।
প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আদান-প্রদানের ক্ষেত্রে বর্তমান গতিশীলতা বজায় রাখার এবং বাস্তব ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা দ্রুত সম্পন্ন করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও তাঁর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
SC.....
(রিলিজ আইডি: 2323647)
ভিজিটরের কাউন্টার : 2