রেল মন্ত্রক
২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতীয় রেলের পণ্য পরিবহণে ৬.১৪ শতাংশ বৃদ্ধি
পোস্ট করার দিনক্ষণ:
13 OCT 2026 1:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬
সেপ্টেম্বর, ২০২৬-এ ভারতীয় রেলের পণ্য পরিবহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে পণ্য পরিবহণের পরিমাণ ৬.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৫.৩৫ মিলিয়ন টনে পৌঁছেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই পরিমাণ ছিল ১২৭.৫২ মিলিয়ন টন। খাদ্যশস্য, ক্লিঙ্কার ও অভ্যন্তরীণ কন্টেনার পরিবহণে উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহণ থেকে আয়ও বৃদ্ধি পেয়েছে।
পণ্য পরিবহণের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। সেপ্টেম্বর, ২০২৬-এ খাদ্যশস্য পরিবহণে ২৫ শতাংশ, ক্লিঙ্কারে ২০ শতাংশ, অভ্যন্তরীণ কন্টেনার পরিবহণে ১০ শতাংশ, কয়লায় ৯ শতাংশ, অন্যান্য পণ্যশ্রেণিতে ৮.২ শতাংশ, খনিজ তেলে ৬ শতাংশ, প্রস্তুত ইস্পাতে ৫.৫ শতাংশ এবং লৌহ আকরিক পরিবহণে ৫.২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে দেশীয় কয়লা সরবরাহের ক্ষেত্রেও বৃদ্ধি ঘটেছে। সেপ্টেম্বর, ২০২৬-এ প্রতিদিন গড়ে ৪৪৩টি কয়লাবাহী রেক সরবরাহ করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৩৯৭। এর ফলে দৈনিক গড় কয়লাবাহী রেক সরবরাহে বার্ষিক ১১.৬ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
সেপ্টেম্বর, ২০২৬-এ পণ্য পরিবহণ থেকে ভারতীয় রেলের আয় ২০২৫ সালের একই মাসের তুলনায় ১,২৬৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আয়ের বৃদ্ধির হার ৯.৩ শতাংশ।
চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ভারতীয় রেলের মোট পণ্য পরিবহণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৩.৭ মিলিয়ন টন, যা গত বছরের সংশ্লিষ্ট সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেশি। এই সময়কালে পণ্য পরিবহণ থেকে আয়ও ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322873)
ভিজিটরদের কাউন্টার : 2