বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের সীমানা ছাড়িয়ে ভয়েস ফার্স্ট কৃত্রিম বুদ্ধিমত্তা: এনসিজিজি মুসৌরিতে ভাষিনী

পোস্ট করার দিনক্ষণ: 13 OCT 2026 11:08AM by PIB Agartala

নতুন দিল্লি, ১৩ অক্টোবর ২০২৬

 

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের (ডিআইসি) ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ (ডিআইবিডি), ১২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মুসৌরিতে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে (এনসিজিজি)-তে সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে রিয়েল-টাইম বহুভাষিক যোগাযোগের সুবিধা প্রদান করেছে। একাধিক কর্মকর্তাদের জন্য নগর পরিষেবা প্রদান বিষয়ক এই কর্মসূচীর আয়োজন করা হয়। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পৃষ্ঠপোষকতায়, এই কর্মসূচিটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগের অধীনে এনসিজিজি দ্বারা আয়োজিত হচ্ছে। এটি ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) প্রোগ্রামের মাধ্যমে ভারতের আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি প্রচেষ্টার একটি অংশ।

এই কর্মসূচিতে পেরু, কম্বোডিয়া, নাইজেরিয়া, কেনিয়া, প্যালেস্তাইন, লেবানন, গাম্বিয়া, ইকুয়েডর এবং স্পেন সহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা এবং সরকারি ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কর্মসূচির অংশ হিসেবে, পরিচিতি পর্বের সময় ইংরেজি ও স্প্যানিশের মধ্যে রিয়েল-টাইম অনুবাদের সুবিধার্থে ভাষিণী তাদের ভয়েস ফার্স্ট অর্থাৎ ‘শ্রুতলেখ’ প্ল্যাটফর্মটি ব্যবহার করে। প্ল্যাটফর্মটিতে ইংরেজি থেকে স্প্যানিশ এবং স্প্যানিশ থেকে ইংরেজি — উভয়ই অনুবাদ হয়, যা আন্তর্জাতিক প্রতিনিধিদের ভাষার বাধা সত্ত্বেও আরও কার্যকরভাবে যোগাযোগ করতে ও অংশগ্রহণ করতে সাহায্য করে। পরিচালনগত প্রয়োজনীয়তা সাপেক্ষে, ‘শ্রুতলেখ’কে কর্মসূচি চলাকালীন সময়ে ব্যবহারের জন্য রাখার পরিকল্পনা করা হয়েছে, যা ২৩ অক্টোবর শেষ হবে।

ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এর ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগ (ডিআইবিডি), ডেটাসেট, এআই মডেল, এপিআই এবং বহুভাষিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতের ভাষা এআই পীিমন্ডলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের ভাষা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হিসেবে, ভাষিনী ডিজিটাল প্ল্যাটফর্ম এবং পরিষেবাগুলিতে ভাষা প্রযুক্তির একীকরণে সহায়তা করে।

ভাষিণী-সক্ষম ভাষা প্রযুক্তি ৮০০-র বেশি সরকারি ওয়েবসাইট সহ ২,৩৫৩টি সরকারি প্ল্যাটফর্মে একত্রীকরণ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি টেক্সটে ৩৬টি ভারতীয় ভাষা, ভয়েসে ২৩টি ভারতীয় ভাষা এবং ৩৫টি আন্তর্জাতিক ভাষার সহায়ক। এটি সম্মিলিতভাবে ৯ বিলিয়নেরও বেশি এআই ইনফারেন্স সক্ষম যাতে প্রতিদিন ২৪ মিলিয়নেরও বেশি এআই ইনফারেন্স সম্পন্ন হয়, যা ভাষা প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করতে সহায়তা করছে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322868) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu