কয়লামন্ত্রক
বিদ্যুৎকেন্দ্রগুলিতে ১৮ মিলিয়ন টনের বেশি কয়লা মজুত রয়েছে, অক্টোবর মাসে চাহিদা ও মজুতের ঘাটতি ক্রমশ কমছে
প্রকাশিত:
12 OCT 2026 10:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ২৯ সেপ্টেম্বর থেকে কয়লা মজুদের পরিমাণ ১৮ মিলিয়ন টনের (এমটি) উপরে স্থিতিশীল অবস্থায় রয়েছে। ২৯ সেপ্টেম্বর মজুদ ছিল ১৮.৯৩২ এমটি এবং ১০ অক্টোবর এর পরিমাণ ১৮.২০৫ এমটি। এর থেকে এটি স্পষ্ট যে বিদ্যুৎ কেন্দ্রগুলির দৈনিক ব্যবহারের সঙ্গে কয়লা সরবরাহের মধ্যে একটি সামঞ্জস্য বজায় রয়েছে। এর পাশাপাশি, যেসব কেন্দ্রে কয়লার মজুদ সংকটজনক অবস্থায় রয়েছে সেখানে সরবরাহের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং পর্যাপ্ত সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে, যেখানে মজুত খুব কম, সেখানে চাহিদার ভিত্তিতে কয়লা সরবরাহ করা হচ্ছে।
২০২৬ সালের অক্টোবরে দুই দিনের হিসেবে মজুদের পরিমাণ :
• ২ অক্টোবর ২০২৬: ০.০২৪ এমটি
• ১০ অক্টোবর ২০২৬: ০.০১৭ এমটি
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুদ হ্রাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে:
• ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে মোট মজুদ প্রায় ৭.২৮ এমটি হ্রাস পেয়েছিল, দৈনিক গড় হিসেবে যা ছিল প্রায় ০.২৪ এমটি।
• ২০২৬ সালের অক্টোবরের প্রথম দশ দিনে মোট মজুদ মাত্র ০.৫৬ এমটি হ্রাস পেয়েছে, দৈনিক গড় হিসেবে যা ছিল প্রায় ০.০৬ এমটি।
মালবাহী ট্রেনের মাধ্যমে কয়লার সরবরাহ বৃদ্ধি এই পরিস্থিতির উন্নতির মূল কারণ। বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সেপ্টে্ম্বরে দৈনিক গড়ে ৪২৬টি রেক পাঠানো হয়েছে। অক্টোবরে তা বৃদ্ধি পেয়ে দৈনিক গড়ে ৪৬৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে দৈনিক রেক লোডিংয়ের সংখ্যা ৪৪৭ থেকে ৪৮২-এর মধ্যে ছিল।
এর ফলে, সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে দৈনিক গড়ে ২.২১ মিলিয়ন টন কয়লা সরবরাহ হয়েছে। অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত এই সরবরাহের পরিমাণ ছিল দৈনিক গড়ে ২.৪৯ মিলিয়ন টন। ১০ অক্টোবর পর্যন্ত কয়লা সরবরাহের পরিমাণ দৈনিক ২.৩৭ মিলিয়ন টনের থেকে বেশি থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা মজুদ বেড়েছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুদ পর্যাপ্ত রাখার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কয়লা পরিবহন ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রক 'কোল ইন্ডিয়া লিমিটেড, এসসিসিএল, রেল মন্ত্রক এবং বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ভারতীয় রেলের মাধ্যমে সুষ্ঠুভাবে দক্ষতার সঙ্গে কয়লা পরিবহনের বিষয়টি কয়লা মন্ত্রকের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2322272)
ভিজিটরের কাউন্টার : 7