স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

খুচরা ও পাইকারি বিক্রেতাদের প্রেসক্রিপশন-ভিত্তিক ওষুধের বিজ্ঞাপনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

প্রকাশিত: 09 OCT 2026 11:10AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ অক্টোবর, ২০২৬

 

প্রেসক্রিপশন ছাড়া যেসব ওষুধের বিক্রি নিষিদ্ধ, সেগুলির বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ জোরদার করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ড্রাগস বিধি, ১৯৪৫-এ একটি সংশোধনের প্রস্তাব করেছে৷ প্রস্তাবিত সংশোধনীটি ওষুধের বিক্রয় ও বিতরণের জন্য লাইসেন্সধারী সংস্থাগুলির কাছে তফসিল H, তফসিল H1 এবং তফসিল X-এ নির্দিষ্ট ওষুধের বিজ্ঞাপনের জন্য কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদনের পরিধি আরো প্রসারিত করতে চায়৷

ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড-এর সঙ্গে পরামর্শের পরে ২৮ সেপ্টেম্বর খসড়া সংশোধনীটির গেজেট বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

বর্তমান নিয়ন্ত্রক কাঠামোর অধীনে, ফার্মাসিউটিক্যাল নির্মাতারা কেন্দ্রীয় সরকারের পূর্বানুমতি ব্যতীত তফসিল H, তফসিল H1 এবং তফসিল X এর অধীনে অন্তর্ভুক্ত ওষুধের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। কিন্তু, সংশ্লিষ্ট বিধানগুলি এইসব ওষুধের খুচরা ও পাইকারি বিক্রয় এবং বিতরণে নিযুক্ত সংস্থাগুলিকে স্পষ্টভাবে এর আওতায় আনেনি।

এই ফারাক মেটাতে, মন্ত্রক ড্রাগ বিধি, ১৯৪৫ এর বিধি ৬৫ এর অধীনে উপ-বিধি (২২) অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবিত বিধানের অধীনে, কেন্দ্রীয় সরকারের আগাম অনুমোদন ছাড়া তফসিল H, তফসিল H1 বা তফসিল X-এ নির্দিষ্ট ওষুধের কোনো বিজ্ঞাপন করা হবে না।

প্রস্তাবিত সংশোধনীর উদ্দেশ্য হল ফার্মাসিউটিক্যাল সরবরাহ শৃঙ্খল জুড়ে নিয়ন্ত্রক তদারকি জোরদার করা এবং প্রেসক্রিপশনের ওষুধের অনুমোদনহীন প্রচারকে নিরুৎসাহিত করা।

মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারীর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং সাধারণ মানুষের কাছ থেকে এসংক্রান্ত আপত্তি ও পরামর্শ আহ্বান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত মতামতগুলি সংশোধনী চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে।

বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://egazette.gov.in/WriteReadData/2026/276941.pdf

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2321434) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam