প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ৯ অক্টোবর নারী ও শিশু কল্যাণ দপ্তরের সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন
পোস্ট করার দিনক্ষণ:
08 OCT 2026 4:44PM by PIB Agartala
নয়াদিল্লি, ৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে ৯ অক্টোবর বিকেল ৪.৩০ মিনিটে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। তিনি এই উপলক্ষ্যে আয়োজিত সভায় ভাষণও দেবেন।
দু-দিনের এই ম্মেলন ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রতিটি রাজ্যের নারী ও শিশু কল্যাণ নিয়ে কাজ করছেন এ ধরনের আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দেবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এটি দ্বিতীয় দাপ্তরিক সম্মেলন। কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বের মধ্য দিয়ে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করা, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে যৌথ অংশীদারিত্বে বিভিন্ন কর্মসূচির দ্রুত বাস্তবায়নই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
সম্মেলনে ৪টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এগুলি হল:
১. পুষ্টি অভিযানকে আরও শক্তিশালী করা এবং প্রাথমিক স্তরে শিক্ষাদানের জন্য অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিকে নতুনভাবে গড়ে তোলা।
২. সমাজের প্রান্তিক স্তরে থাকা শিশুদের নিরাপত্তাকে শক্তিশালী করা।
৩. প্রাতিষ্ঠানিক এবং আইন অনুযায়ী এক কাঠামোর মাধ্যমে মহিলাদের সুরক্ষাকে যথাযথভাবে নিশ্চিত করা।
৪. গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির ফলপ্রসূ বাস্তবায়নের মধ্যে দিয়ে মহিলাদের ক্ষমতায়নকে শক্তিশালী করা।
৫. এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাঁরা নানা প্রকল্প বাস্তবায়নে কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া উটিত, সেটি নিয়ে আলোচনা করবেন, এছাড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্ম পদ্ধতি নিয়ে মতবিনিময় করা হবে। বিভিন্ন সমস্যার শনাক্তকরণ এবং নির্দিষ্ট সময়ে পরিষেবা প্রদানের পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2321348)
ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam