প্রধানমন্ত্রীরদপ্তর
সহজ ও ট্রাস্ট-ভিত্তিক কর ব্যবস্থার সুপারিশ জিএসটি কাউন্সিলের, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
08 OCT 2026 9:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিএসটি কাউন্সিল অনুমোদিত জিএসটি সংস্কারের নতুন পর্বকে স্বাগত জানিয়েছেন। এই সুপারিশগুলিকে তিনি পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থাকে আরও সরল, কার্যকর এবং নাগরিক-বান্ধব করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। শ্রী মোদী গ্রেপ্তারের বিধান বাতিল, অপরাধকে আরও বেশি পরিমাণে লঘু করা এবং পদ্ধতি সরলীকরণ সম্পর্কিত কাউন্সিলের সুপারিশগুলির ওপর আলোকপাত করেন এবং বলেন যে, এই পদক্ষেপগুলি করদাতা ও ব্যবসায়ীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে বলেছেন:
আমি জিএসটি কাউন্সিল অনুমোদিত জিএসটি সংস্কারের নতুন পর্বকে স্বাগত জানাই।
গ্রেপ্তারের বিধান বাতিল, অপরাধকে আরও বেশি পরিমাণে লঘু করা এবং পদ্ধতি সরলীকরণের বিষয়ে কাউন্সিলের সুপারিশগুলি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
এর লক্ষ্য স্পষ্ট:
দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
কম প্রতিপালন খরচ।
স্বয়ংক্রিয় অর্থ ফেরত।
বিশ্বাস-ভিত্তিক প্রশাসন।
এগুলি জিএসটিকে আরও কার্যকর, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টারই অংশ।
https://x.com/narendramodi/status/2108219923877212257?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108219923877212257%7Ctwgr%5E91579dd2453c8b8967c046d5eb96499d78c72817%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321077reg%3D48lang%3D1
SC/MP/SB
(রিলিজ আইডি: 2321293)
ভিজিটরের কাউন্টার : 5