স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডা আগামীকাল ভারত মন্ডপমে জাতীয় স্তরে যোশ টিমের সূচনা করবেন

প্রকাশিত: 07 OCT 2026 10:05AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ অক্টোবর ২০২৬       

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ভারতে যক্ষ্মা বিরোধী লড়াইয়ে জনগনের অংশগ্রহণ আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের সহযোগিতায়—আগামীকাল ৮ অক্টোবর নতুনদিল্লির ভারত মণ্ডপমে 'জোশ' (জেওএসএইচ –জয়েন্ট স্কোয়াড ফর হেলথ) দলগুলির কার্যক্রম শুরু হবে। প্রথম পর্বে ১১টি রাজ্যের ৫৫টি জেলায় এই 'জোশ' টিমগুলির সদস্যদের কাজে লাগানো হবে। এর মূল উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়ের নেতৃত্বে জনসচেতনতা ও গণ-অংশগ্রহণ বৃদ্ধি করা এবং 'যক্ষ্মামুক্ত ভারত'-এর বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। 
  
কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ, সার ও রসায়ন মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা 'জোশ' টিমগুলির সদস্যদের জাতীয় পর্যায়ে এই সূচনাপর্বে নেতৃত্ব দেবেন।  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া; প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ এবং দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষস্থানীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, প্রথম শ্রেণীর আধিকারিক, 'মাই ভারত'-এর স্বেচ্ছাসেবক, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী ক্যাডেট এবং ভারতের যক্ষ্মা নির্মূল করার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেবেন।  

অনুষ্ঠানে 'যক্ষ্মামুক্ত ভারত অভিযান'-এর উল্লেখযোগ্য সাফল্য ও মাইলফলকগুলি তুলে ধরে একটি ভিডিও দেখানো হবে। এরপর আনুষ্ঠানিকভাবে 'জোশ' টিমগুলির কর্মসূচী শুরু হবে। এছাড়াও, 'যক্ষ্মামুক্ত ভারত অভিযান'-এর জন্য নতুন তথ্য, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক প্রচার সামগ্রী প্রকাশ করা হবে। পাশাপাশি, অনুষ্ঠানে 'খুশি অবতার' নামে কৃত্রিম মেধা চালিত একটি এআই চ্যাটবটেরও সূচনা করা হবে- যার উদ্দেশ্য যক্ষ্মা নির্মূলের জাতীয় উদোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।      

তৃণমূল স্তরে যক্ষ্মা-বিরোধী কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ এবং জনসাধারণের যোগদানও নিশ্চিত করা হবে। স্বাস্থ্য, যুব ও প্রতিরক্ষা ক্ষেত্রের প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং জনসংযোগ নেটওয়ার্কগুলিকে যুক্ত করার মাধ্যমে যক্ষ্মা নির্মূলে সরকারের সার্বিক উদ্যোগ ও সমাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করবে ‘জশ’ টিমগুলো। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2319986) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada