প্রতিরক্ষামন্ত্রক
বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘সূর্য’-এর সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী
প্রকাশিত:
06 OCT 2026 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড – এ প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী ‘সূর্য’ – এর আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি স্লিপওয়ে-৪ এবং ৩০০-টন গোলিয়াথ ক্রেন উদ্বোধন করেন।
সমাবেশে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এইচএসএল শুধুমাত্র তার জাহাজ নির্মাণের ক্ষমতাকেই শক্তিশালী করছে না বরং ভারতের জাহাজ নির্মাণের ক্ষমতাকেও শক্তিশালী করছে৷
১৯৪৮ সালে বিশাখাপত্তনমে স্বাধীন ভারতে নির্মিত প্রথম জাহাজ 'জলা ঊষা' চালুর কথা স্মরণ করে,প্রতিরক্ষামন্ত্রী ভারতের দীর্ঘকালের সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরেন।, তিনি বলেন, সমুদ্রের সাথে দেশের সম্পর্ক প্রাচীন কাল থেকে। তিনি এইচএসএল-কে ভারতের জাতীয় সামুদ্রিক সক্ষমতার রক্ষক হিসাবে বর্ণনা করেছেন এবং আট দশকেরও বেশি সময় ধরে দেশের সামুদ্রিক এবং প্রতিরক্ষা প্রয়োজনীয়তায় এর অবদানের প্রশংসা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আসার পর ২০২৫ সালে এইচএসএল-এর মিনিরত্ন ক্যাটাগরি-১ মর্যাদা অর্জনকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বর্ণনা করেন।
বিমানবাহী রণতরীর কর্মসূচির ওপর আলোকপাত করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই জাহাজগুলি ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করবে। বিমানবাহী রণতরীগুলি সমুদ্রে রসদ সরবরাহ এবং নৌ-অভিযানে নিরবচ্ছিন্ন সহায়তার মাধ্যমে এই অপরিহার্য সক্ষমতা প্রদান করে বলে তিনি জানান।
‘সূর্য’ নামের এফএসএস-১ জাহাজটির উদ্বোধন করা হয় নেভি ওয়াইভস ওয়েলনেস অ্যাসোসিয়েশন (এনডব্লিউডব্লিউএ)-এর সভাপতি শ্রীমতী লায়লা স্বামীনাথনের প্রথাগত সম্মাননা প্রদানের মাধ্যমে। উপস্থিত সকলের হর্ষধ্বনির মাধ্যমে জাহাজটিকে বঙ্গোপসাগরের জলে ভাসানো হয়। এইচএসএল কর্তৃক দেশীয় নক্সা ও সরঞ্জামে নির্মিত বিমানবাহী রণতরীতে থাকবে বর্ধিত কার্গো ও ফ্লুইড ধারণক্ষমতা, জাহাজের ভেতরেই প্রাথমিক রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ, মাল্টি-রোল হেলিকপ্টার পরিচালনার জন্য একটি হেলিকপ্টার ডেক প্রভৃতি।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2319759)
ভিজিটরের কাউন্টার : 4