প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অধিকতর উচ্চতায় মানবহীন উড়ান যানের পরীক্ষামূলক বিচরণ সফলভাবে সম্পন্ন করল ডিআরডিও

প্রকাশিত: 06 OCT 2026 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬  অক্টোবর  ২০২৬

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দেশীয় প্রযুক্তিতে তৈরি অধিকতর উচ্চতায় উড়তে সক্ষম মানবহীন উড়ান যানের (হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম' –HAPS) পরীক্ষামূলক বিচরণ সফলভাবে সম্পন্ন করল। এই যান সমুদ্রপৃষ্ঠ থেকে ২১ কিলোমিটার উচ্চতায় পৌঁছয় এবং নেমে আসার নির্দেশ পাওয়ার আগে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে ২০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। 

উড়ানের সময় গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে এই যান বা প্ল্যাটফর্ম থেকে রিয়েল-টাইম ভিডিও ডেটা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। এই যানে ছিল ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, গ্লোবাল পজিশনিং সিস্টেম রিসিভার, ক্যামেরা, উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অন্যান্য নানা সরঞ্জাম। ভারতীয় বিমান বাহিনী, CEMILAC, DGCA, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অন্যান্য অসামরিক পক্ষ সমন্বিতভাবে এই পরীক্ষণ কর্মসূচি পরিচালিত করেছে।

দীর্ঘ সময় ধরে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে আকাশপথে নজরদারি চালানোর উপযোগী 'হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম' (যা বাতাসের চেয়ে হালকা একটি সিস্টেম) তৈরি করেছে আগ্রার 'এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট'।

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল উড্ডয়ন পরীক্ষণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, দীর্ঘস্থায়ী স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ তৈরির লক্ষ্যে 'আত্মনির্ভর ভারত' যাত্রায় এই সফল পরীক্ষণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অভিনন্দন বার্তা এসেছে প্রতিরক্ষা সচিব তথা ডিআরডিও-র চেয়ারম্যান শ্রী রাজেশ কুমার সিং-এর থেকেও। 

 


SC/AC/NS….


(রিলিজ আইডি: 2319737) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी