পরিবেশওঅরণ্যমন্ত্রক
জয়েন্ট ক্রেডিটিং সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা প্রকাশ করল ভারত ও জাপান
প্রকাশিত:
05 OCT 2026 8:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর ২০২৬
নতুন দিল্লিতে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ভারত ও জাপানের জয়েন্ট ক্রেডিটিং সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা বা ম্যানুয়্যাল প্রকাশ করেন এদেশে কর্মরত জাপানী রাষ্ট্রদূত কেইচি ওনো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রাক্তন সচিব শ্রী তন্ময় কুমার।
এই জয়েন্ট ক্রেডিটিং ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার, জলবায়ু পরিবর্তন রোধে অর্থ সংস্থান এবং সামগ্রিকভাবে কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক হয়ে উঠবে। এর পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। পরিবেশ বান্ধব কোনও প্রকল্পের প্রস্তাব পেশ থেকে ক্রেডিট সংক্রান্ত পদক্ষেপ- সমস্তটাই হবে দ্রুত গতিতে।
ভারত ও জাপানের মধ্যে এই যৌথ ব্যবস্থাপনা গড়ে উঠেছে প্যারিস চুক্তি ৬.২ ধারার আওতায়। ২০২৫-এর ৭ অগাস্ট সমঝোতাপত্র স্বাক্ষর এবং ২০২৬-এর ৮ জুন রূপায়ণ বিধি গৃহীত হওয়ায় নতুন দিল্লি ও টোকিও আরও বিস্তৃত পরিসরে কার্বন নির্গমণ হ্রাসের লক্ষ্যে একযোগে কাজ করতে পারবে।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2319474)
ভিজিটরের কাউন্টার : 2