জাহাজচলাচলমন্ত্রক
ডিব্রুগড়ের বোগিবিল থেকে স্বাধীনতার পর বাংলাদেশের উদ্দেশে প্রথম আন্তর্জাতিক পণ্য পরিবহণকারী জাহাজের যাত্রা শুরু
প্রকাশিত:
05 OCT 2026 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০২৬
ডিব্রুগড়ের বোগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মেথানল নিয়ে একটি বার্জ আজ বাংলাদেশের ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ডিএলবি পাটকাই জাহাজটির যাত্রা সূচনা করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। স্বাধীনতার পর এই শহরের জেটিঘাট বন্ধ হয়ে যাওয়ায় আসাম থেকে বিদেশে পণ্য পরিবহণ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের প্যাংগং বন্দরে নামরূপ থেকে আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মেথানল জাতীয় জলপথ-২-এর মাধ্যমে পরিবহণ করা হবে। এই বার্জ ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এর ৭৬৮ কিলোমিটার ভারতের মধ্যে। শ্রী সোনোয়াল বলেন, অতীতে ডিব্রুগড় ঘাট থেকে স্টিমারের বাঁশির আওয়াজ শোনা যেত। আজ আবারও এখান থেকে নৌ-চলাচল শুরু হল। আসামের মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে আসামের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, আসাম ভারতের পূর্ব প্রান্তের প্রবেশদ্বার হয়ে উঠেছে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2319207)
ভিজিটরের কাউন্টার : 4