প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে পুরুষদের ৮০ কেজি বক্সিং বিভাগে সোনা জেতায় অঙ্কুশকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
02 OCT 2026 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের পুরুষদের ৮০ কেজি বক্সিং ইভেন্টের ফাইনালে দুর্দান্ত জয়লাভ করে স্বর্ণপদক জয় করায় অঙ্কুশকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, অঙ্কুশের অদম্য উৎসাহ ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, অঙ্কুশের এই সাফল্য এশিয়ান গেমসে ভারতের বক্সিং অভিযানের এক দুর্দান্ত সমাপ্তি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডল-এ এক পোস্টে বলা হয়েছে:
“অঙ্কুশের—স্বর্ণপদক জয়!
এশিয়ান গেমসে পুরুষদের ৮০ কেজি বক্সিং ইভেন্টের ফাইনালে দুর্দান্ত জয়লাভ করে স্বর্ণপদক জেতায় অঙ্কুশকে অভিনন্দন। তার অদম্য উৎসাহ ও নিষ্ঠা প্রশংসনীয়। তার এই সাফল্য এশিয়ান গেমসে ভারতের বক্সিং অভিযানের এক দুর্দান্ত সমাপ্তি নিশ্চিত করেছে : প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2105985195858129361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105985195858129361%7Ctwgr%5E55bbefa5fc2c003c6eb7eb80fb0a69219ea8f73a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318272reg%3D3lang%3D1
SC/PM/AS
(রিলিজ আইডি: 2318588)
ভিজিটরের কাউন্টার : 2