রাষ্ট্রপতিরসচিবালয়
গান্ধী জয়ন্তীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
01 OCT 2026 7:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর ২০২৬
গান্ধী জয়ন্তীর প্রাক্কালে এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন—
“গান্ধী জয়ন্তী হিসেবে পালিত জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে দেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমি তাঁকে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানাই।
গান্ধীজির জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে গভীরভাবে শ্রদ্ধেয়। আজ বিশ্বের বহু প্রান্তে যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাব সমস্ত দেশের ওপর পড়ছে। এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
আমাদের দেশ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে ওঠার জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এই যাত্রাপথে উন্নয়নের সুফল থেকে যাতে কোনও নাগরিক বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সহমর্মিতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ভাবনা মহাত্মা গান্ধীর ‘সর্বোদয়’-এর আদর্শেরই প্রতিফলন, যার ভিত্তি হল সকলের কল্যাণ ও উন্নয়ন।
গান্ধী জয়ন্তীর এই পবিত্র উপলক্ষে আসুন, আমাদের নৈতিক আচরণ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ক্ষমতাবান, বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার অঙ্গীকার আরও দৃঢ় করি।”
SC........
(রিলিজ আইডি: 2318016)
ভিজিটরের কাউন্টার : 3