প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজিতে দলগত বিভাগে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মনিরত্মমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
30 SEP 2026 4:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজিতে দলগত বিভাগে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মনিরত্মমকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই ৩ জন টান টান উত্তেজনার মধ্যে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছেন। এর মধ্য দিয়ে তাঁদের দলগত উদ্যোগ প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী এই তীরন্দাজদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে :
“এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজিতে দলগত বিভাগে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য কুশল দালাল, সাহিল রাজেশ যাদব এবং গণেশ মনিরত্মমকে অভিনন্দন জানাই। এই ৩ জন টান টান উত্তেজনার মধ্যে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছেন। এর মধ্য দিয়ে তাঁদের দলগত উদ্যোগ প্রতিফলিত হয়েছে। এই তীরন্দাজদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি: প্রধানমন্ত্রী@narendramodi”
https://x.com/PMOIndia/status/2105254066880499867?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105254066880499867%7Ctwgr%5Ec5c8a1823829b1863cdf92bde5c34a02b45c0688%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2317073reg%3D48lang%3D1
SC/CB/NS…
(রিলিজ আইডি: 2317194)
ভিজিটরের কাউন্টার : 4