মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

২০২৭-২৮ কৃষি বিপণন বর্ষে রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রকাশিত: 30 SEP 2026 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০  সেপ্টেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে ২০২৭-২৮ কৃষি বিপণন বর্ষে রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। সরকার কৃষকদের লাভজনক মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ২০২৭-২৮ বিপণন বর্ষে রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সবথেকে বেশি ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারিত হয়েছে কুসুম ফুলের- কুইন্টাল প্রতি ৬৭৫ টাকা। এরপর রেপসিড এবং সর্ষের এমএসপি নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ৪১৩ টাকা। মুসুর, বার্লি, ছোলা এবং গমের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির হার যথাক্রমে কুইন্টাল প্রতি ৩৯০ টাকা, ১৩৬ টাকা, ৮৩ টাকা এবং ২৫ টাকা। এ সংক্রান্ত তালিকাটি দেখার জন্য https://www.pib.gov.in/PressReleasepage.aspx?PRID=2316941&reg=48&lang=1
লিঙ্কে ক্লিক করুন।

২০১৮-১৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ঘোষণা করা হয়, দেশ জুড়ে বিভিন্ন শস্যের উৎপাদন সংক্রান্ত গড় ব্যয়ের দেড় গুণ হারে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হবে। সেই অনুসারে ২০২৭-২৮ বিপণন বর্ষে রবিশস্যের এমএসপি বৃদ্ধি করা হয়েছে। গমের ক্ষেত্রে ১০৬ শতাংশ, রেপসিড এবং সর্ষের ক্ষেত্রে ৯৬ শতাংশ, মুসুরের ক্ষেত্রে ৯২ শতাংশ, ছোলার ক্ষেত্রে ৫৯ শতাংশ, বার্লির ক্ষেত্রে ৫৮ শতাংশ এবং কুসুমের ক্ষেত্রে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

২০১৪-১৫ বিপণন বর্ষের তুলনায় ২০২৫-২৬ বিপণন বর্ষে গম সংগ্রহের মোট পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩৭১৫ লক্ষ মেট্রিক টন। ২০০৪-২০০৫ বিপণন বর্ষের তুলনায় ২০১৪-১৫ বিপণন বর্ষে গম সংগ্রহের মোট পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ২২৫৪ লক্ষ মেট্রিক টন। 
 
২০১৪-১৫ বিপণন বর্ষের তুলনায় ২০২৫-২৬ বিপণন বর্ষে ৬টি রবি শস্য সংগ্রহের মোট পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩৯২১ লক্ষ মেট্রিক টন। ২০০৪-২০০৫ বিপণন বর্ষের তুলনায় ২০১৪-১৫ বিপণন বর্ষে ৬টি রবি শস্য সংগ্রহের মোট পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ২৩০২ লক্ষ মেট্রিক টন। 


SC/CB/NS…


(রিলিজ আইডি: 2317060) ভিজিটরের কাউন্টার : 6