আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
পরিচ্ছন্নতার লক্ষ্যে ৫০টি মডেল শহর গড়ে তুলতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল ‘প্রগতি-৫০’ উদ্যোগের সূচনা করলেন
প্রকাশিত:
29 SEP 2026 3:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, সেপ্টেম্বর ২০২৬
৫১তম 'প্রগতি' (PRAGATI) বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) 'স্বচ্ছ ভারত মিশন–শহর ২.০'-এর আওতায় 'প্রগতি-৫০' (PRAGATI-50) উদ্যোগের অধীনে ৫০টি মডেল শহর চিহ্নিত করেছে। লক্ষ্যভিত্তিক ও মূল সম্পাদন সূচক (KPI)-ভিত্তিক কার্যক্রম এবং প্রযুক্তি-নির্ভর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই শহরগুলিতে 'স্বচ্ছতা'র এক উচ্চমান স্থাপন করাই এর উদ্দেশ্য।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল জোর দিয়ে বলেন, ২৪টি রাজ্যের এই ৫০টি শহর দেশের অন্যান্য অংশের কাছে পরিচ্ছন্নতার ক্ষেত্রে আদর্শ বা 'রোল-মডেল' হিসেবে গড়ে উঠবে। কেবল প্রথাগত সাফাই কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিশেষ উদাহরণ তৈরি করা হবে। ফলাফল-ভিত্তিক মূল্যায়ন এবং প্রযুক্তি-নির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে এই কাজের অগ্রগতির বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হবে। এজন্য তিনি বৈঠক করবেন ২ মাস অন্তর।
আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী তোখান সাহু, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নগর উন্নয়ন বিভাগের সচিব শ্রী সত্যেন্দ্র সিং প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উপযুক্ত তদারকি নিশ্চিত করার লক্ষ্যে ‘স্বচ্ছতম পোর্টাল’-এ ‘প্রগতি’ (PRAGATI - Pro-Active Governance and Timely Implementation)-এর ধাঁচে একটি ডিজিটাল পর্যালোচনা ব্যবস্থা চালু করা হয়েছে। নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহায়তার জন্য মন্ত্রকের আধিকারিকদের নির্দিষ্ট শহরের দায়িত্ব দেওয়া হবে।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2316588)
ভিজিটরের কাউন্টার : 6