শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জি-২০ বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল

প্রকাশিত: 28 SEP 2026 6:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধির আমন্ত্রণে শ্রী গোয়েল ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর উইসকনসিনের মিলওয়াকিতে জি-২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

 

 

এই বৈঠকে জি-২০ সদস্য দেশগুলির বাণিজ্য মন্ত্রীরা একত্রিত হবেন। ভারত সমস্ত জি-২০ সদস্য দেশের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্রে রেখে একটি নিয়ম-ভিত্তিক, খোলামেলা, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন বহুপাক্ষীয় বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

 

 বৈঠকের পাশাপাশি শ্রী গোয়েল সংশ্লিষ্ট দেশগুলির একই পদমর্যাদার মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনাগুলিতে কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্টআপ, এমএসএমই এবং অন্যান্য উদ্যোগের ক্ষেত্রে সুযোগ সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

এছাড়াও, শ্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সম পদমর্যাদার মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার এবং ৭ ফেব্রুয়ারি ২০২৬-এর যৌথ বিবৃতির ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার বর্তমান প্রচেষ্টারই অংশ।

 

 

মিলওয়াকি এবং শিকাগোতে শ্রী গোয়েল উৎপাদন, ভোগ্যপণ্য, কৃষি-ব্যবসা, খুচরা বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলির প্রধান নির্বাহীদের সাথে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্টার্টআপ ও উদ্ভাবনী সংস্থার সাথে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। তিনি উৎপাদন ও বিনিয়োগের গন্তব্য হিসেবে ভারতের সম্ভাবনার কথা তুলে ধরবেন এবং ভারতীয় উদ্যোগগুলির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য মার্কিন কোম্পানিগুলিকে আহ্বান জানাবেন।

 

 

শিকাগোতে শ্রী গোয়েল গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়াও, তিনি ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠনগুলির সাথে মতবিনিময় করবেন।

এই সফরের ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং জি-২০ অংশীদারদের সঙ্গে ভারতের একাত্মতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2316414) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam