ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্রেতাকে স্বস্তি দিতে সরকার প্রধান প্রধান ভোজ্যতেলের ওপর আমদানি শুল্ক কমালো

প্রকাশিত: 24 SEP 2026 12:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  সেপ্টেম্বর  ২০২৬

 

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের তীব্র দাম  বৃদ্ধিতে  সৃষ্ট মুদ্রাস্ফীতির চাপ প্রশমন,  ক্রেতাকে স্বস্তি দান তদুপরি  দেশের অভ্যন্তরে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার  আমদানিকৃত প্রধান প্রধান অপরিশোধিত ভোজ্য তেলের ওপর মূল আমদানি শুল্ক হ্রাস করেছে।

এই ধারাবাহিকতার স্বার্থে, অপক্তারিশোধিত সূর্যমুখী তেলের ওপর শুল্ক ১০% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে এবং অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। সরকার একই সঙ্গে সংশ্লিষ্ট পরিশোধিত ভোজ্য তেলের ওপর প্রযোজ্য শুল্কও হ্রাস করেছে, তবে অপরিশোধিত ও পরিশোধিত ভোজ্য তেলের মধ্যে ১৯.২৫% শুল্কের পার্থক্য বজায় রাখা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে দেশে পণ্য পৌঁছানোর খরচ ও খুচরা মূল্য বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্কের এই বাস্তবমুখী পরিবর্তন করা হয়েছে।  আমদানিকৃত ভোজ্য তেলের মোট খরচের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমদানি শুল্ক; তাই দেশের বাজারের দামের ওপর এর প্রভাব রয়েছে।

অপরিশোধিত ভোজ্য তেলের ওপর শুল্ক হ্রাসের ফলে পণ্যটির আমদানি  খরচ কমবে এবং অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে ক্রেতারা এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো  ক্রেতাদের স্বস্তি দেওয়া এবং খাদ্যপণ্যের দাম ও সামগ্রিক মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখার বৃহত্তর লক্ষ্য অর্জনে সহায়তা করা।

দেশের অভ্যন্তরীণ পরিশোধন ক্ষমতার ব্যবহারকে উৎসাহিত করতে এবং পরিশোধিত ভোজ্য তেলের অত্যধিক আমদানি নিরুৎসাহিত করতে সরকার অপরিশোধিত ও পরিশোধিত ভোজ্য তেলের মধ্যে শুল্কের পার্থক্য বজায় রেখেছে। এই পদক্ষেপটি দেশীয় পরিশোধক বা রিফাইনারদের জন্য একটি সমতাপূর্ণ
 প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করবে এবং দেশে পণ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে মূল্য সংযোজন প্রক্রিয়াকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আমদানি শুল্ক হ্রাসের সম্পূর্ণ সুবিধা যাতে ক্রেতারা পান, তা নিশ্চিত করার জন্য সরকার ভোজ্য তেল সংক্রান্ত সমিতি এবং সংশ্লিষ্ট শিল্প মহলের প্রতি একটি পরামর্শ বা নির্দেশিকা জারি করেছে।

শিল্পদের অনুরোধ করা হয়েছে যেন তারা আমদানি খরচ হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে তাদের ডিস্ট্রিবিউটরদের জন্য নির্ধারিত মূল্য  এবং সর্বোচ্চ খুচরা মূল্য  পুনর্বিন্যাস করেন। এছাড়া ভোজ্য তেল সমিতিগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা তাদের সদস্যদের অবিলম্বে সংশ্লিষ্ট মূল্য হ্রাসের বিষয়টি কার্যকর করার পরামর্শ দেয়।

সরকার আন্তর্জাতিক ভোজ্য তেলের বাজার ও দেশের অভ্যন্তরীণ দামের গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রাখবে। একই সঙ্গে, কৃষক ও দেশীয় ভোজ্য তেল শিল্পের জন্য একটি ভারসাম্যপূর্ণ নীতি-পরিবেশ বজায় রেখে ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

 


SC/AB/NS


(রিলিজ আইডি: 2314458) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam