বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সিলিকন থেকে সিস্টেম পর্যন্ত ভারতের সেমিকন্ডাক্টর যাত্রার প্রদর্শন

পোস্ট করার দিনক্ষণ: 22 SEP 2026 12:10PM by PIB Agartala
 
 

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

তিন দিনের জন্য নতুন দিল্লির যশোভূমি ভারতের ক্রমবিকশিত সেমিকন্ডাক্টর সক্ষমতার এক প্রদর্শনী কেন্দ্র হয়ে উঠেছিল। চিপ ডিজাইন এবং উন্নত প্যাকেজিং থেকে শুরু করে উপকরণ, সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং — সেমিকন ইন্ডিয়া ২০২৬, সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের বিভিন্ন অংশকে এক ছাদের নিচে একত্রিত করেছিল।

চলতি বছরের ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সেমিকন ইন্ডিয়ার পঞ্চম সংস্করণের মূল ভাবনা ছিল “সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম”। শিল্পপতি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, স্টার্ট-আপ সহ সংশ্লিষ্ট সব পক্ষ এতে যোগ দেন। বিভিন্ন দেশের ৬০০-রও বেশি প্রদর্শক সংস্থা এই সমেলনে অংশ নিয়েছিল, সঙ্গে ছিল একটি স্টার্ট-আপ প্যাভিলিয়ন, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন, দেশ ও রাজ্য প্যাভিলিয়ন এবং একটি হ্যাকাথন।

কীভাবে ভারতের সেমিকন্ডাক্টর যাত্রা চিপ ডিজাইনিং-এর পরিসর ছাপিয়ে উৎপাদন, প্যাকেজিং, গবেষণা, উপকরণ, প্রতিভা এবং সিস্টেম-স্তরের অ্যাপ্লিকেশনগুলিকে অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর পরিওণ্ডলের দিকে প্রসারিত হচ্ছে, এই প্রদর্শনী তার একটি আভাস দিয়েছে।

চিপ ডিজাইন থেকে অ্যাডভান্সড কম্পিউটিং

প্রদর্শনীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল দেশীয় সেমিকন্ডাক্টর এবং কম্পিউটিং সক্ষমতার পরিসর প্রদর্শন।

C-DAC, AUM HPC-AI প্রসেসর এবং RUDRA-AUM কম্পিউট নোডসহ হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং AI-তে তাদের কাজ প্রদর্শন করেছে।
ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলে ক্রমবর্ধমানভাবে দেশীয় স্টার্ট-আপ এবং প্রতিষ্ঠানগুলিকে টেলিযোগাযোগ ও অটোমোটিভ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারির মতো বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রসেসর প্রযুক্তি, অ্যাপ্লিকেশন-নির্দিষ্ট চিপ এবং সিস্টেম সলিউশন তৈরি করতে দেখা গেছে।

দৈনন্দিন ব্যবহারের জন্য চিপ

কীভাবে সেমিকন্ডাক্টর প্রযুক্তি পরীক্ষাগার এবং ডিজাইন কেন্দ্র থেকে দৈনন্দিন পণ্যে রূপান্তরিত হতে পারে, এই প্রদর্শনীতে তাও দেখানো হয়েছে।

ভারতীয় সেমিকন্ডাক্টর কোম্পানি এবং স্টার্ট-আপগুলি স্মার্ট অ্যাপ্লায়েন্স, সংযোগ, নজরদারি, শিল্প ব্যবস্থা, শক্তি ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির মতো অ্যাপ্লিকেশনের জন্য সমাধান তুলে ধরেছে।

ভারতীয় চিপ-ডিজাইনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে একটি হলো ভার্ভেসেমি মাইক্রোইলেক্ট্রনিক্স, এরা মোটর নিয়ন্ত্রণ, এনার্জি মিটার এবং ডেটা অ্যাকুইজিশন অ্যাপ্লিকেশনের জন্য সেমিকন্ডাক্টর সলিউশন তৈরি করছে। কনজিউমার অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক মোবিলিটি এবং ড্রোনের মতো অ্যাপ্লিকেশনের জন্য চিপ-ও এদের কাজের অধ্যে রয়েছে।

RISC-V: দেশীয় প্রসেসরের সক্ষমতা তৈরি

C-DAC-এর দেশীয় ৬৪-বিট RISC-V প্রসেসর দেশীয় প্রসেসর ডিজাইন এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ভারতের সক্ষমতাকে আরও শক্তিশালী করে। ওপেন RISC-V আর্কিটেকচারের উপর ভিত্তি করে, এটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং এবং উদীয়মান ডিজিটাল অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন করে। দেশীয় সমাধানে এর ব্যবহার পরবর্তী প্রজন্মের কম্পিউটিং, সংযোগ এবং ডিজিটাল পরিকাঠামোর জন্য উন্নত প্রসেসর প্রযুক্তি তৈরিতে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার প্রমাণ দেয়।

InCore Semiconductors তাদের দেশীয় RISC-V প্রসেসরে IP এবং SoC ডিজাইন অটোমেশন টুলস সম্পর্কিত কাজ প্রদর্শন করেছে।

বিভিন্ন স্তরের কম্পিউটিং চাহিদার জন্য তাদের ডিজাইন করা প্রসেসর প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশনগুলি এমবেডেড সিস্টেম এবং edge-AI ব্যবহারের ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। ইনকোরের প্রসেসর আইপি একাধিক গ্রাহকের চিপে এবং ১৮০ ন্যানোমিটার থেকে ১৬ ন্যানোমিটার পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি নোডে সিলিকন-প্রমাণিত হয়েছে।

আহিসা টেকনোলজি একটি দেশীয় ইন্টারনেট সংযোগ ডিভাইস তৈরি করেছে যা ১ জিবিপিএস পর্যন্ত গতি দিতে সক্ষম। এটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের একটিমাত্র অপটিক্যাল লাইন টার্মিনাল দিয়ে প্রায় ৬৪টি বাড়িতে সংযোগ দেওয়ার সুযোগ করে দেয়। ডিভাইসটি সম্পূর্ণ ভারতে তৈরি ‘ভিহান’ নামক একটি সফটওয়্যার প্ল্যাটফর্মে চলে এবং এটি সি-ড্যাক-এর ৬৪-বিট আরআইএসসি-ভি প্রসেসর দ্বারা চালিত।

এআই, ভিশন এবং স্মার্ট নজরদারি

সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ছিল এই প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ভারতীয় সেমিকন্ডাক্টর স্টার্ট-আপ নেত্রাসেমি, সুরক্ষিত নজরদারি, স্মার্ট সেন্সর, রোবটিক্স, ড্রোন এবং মোবিলিটির মতো অ্যাপ্লিকেশনের জন্য এআই-সক্ষম সিস্টেম-অন-চিপস-এ তাদের কাজ প্রদর্শন করেছে।

কোম্পানিটি ১২ ন্যানোমিটার প্রসেস নোডে সিসিটিভি নজরদারির জন্য একটি দেশীয়ভাবে ডিজাইন করা AI SoC তৈরি করেছে, যেখানে এআই/এমএল অ্যাক্সিলারেটর, ভিশন প্রসেসিং এবং ভিডিও ইঞ্জিন সমন্বিত করা হয়েছে।
প্রদর্শনীতে দেখানো হয়েছে কীভাবে সেমিকন্ডাক্টর ডিজাইনের অগ্রগতি মেশিন ভিশন, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, স্বায়ত্তশাসিত সিস্টেম এবং নজরদারির মতো ক্ষেত্রগুলিতে অ্যাপ্লিকেশনগুলিকে উন্নত করে তুলছে।

মূল্যশৃঙ্খল জুড়ে সেমিকন্ডাক্টর উদ্ভাবন

প্রদর্শনীটি শুধু চিপের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সেমিকন্ডাক্টর পণ্য তৈরি ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৃহত্তর পরিসরেরও প্রতিফলন ঘটিয়েছে।

উপকরণ ও সরঞ্জাম থেকে শুরু করে টেস্টিং, প্যাকেজিং এবং সিস্টেম ইন্টিগ্রেশন পর্যন্ত, সেমিকন্ডাক্টর মূল্যশৃঙ্খলের আন্তঃসংযুক্ত প্রকৃতিকে তুলে ধরা হয়েছে।

স্টার্ট-আপ থেকে গবেষণা প্রতিষ্ঠান পর্যন্ত

স্টার্ট-আপ প্যাভিলিয়নটি ভারতের উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন পরিমণ্ডলের আরেকটি জানালা খুলে দিয়েছে।

সরকারের ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ (ডিএলআই) প্রকল্প ভিডিও নজরদারি, ড্রোন সনাক্তকরণ, এনার্জি মিটার, মাইক্রোপ্রসেসর, স্যাটেলাইট যোগাযোগ, ব্রডব্যান্ড এবং আইওটি এসওসি-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশীয় চিপ-ডিজাইন প্রকল্পগুলিকে সহায়তা করেছে।

চিপস টু স্টার্টআপ (সি২এস) প্রোগ্রামটিও ছাত্র, গবেষক, প্রতিষ্ঠান এবং স্টার্ট-আপগুলির মধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতার বিকাশে সহায়তা করছে। এই প্রোগ্রামের লক্ষ্য হলো দক্ষ চিপ ডিজাইনারদের একটি বৃহত্তর পুল তৈরি করা এবং দেশের ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন সক্ষমতাকে শক্তিশালী করা।

সি২এস প্রোগ্রাম এবং ডিএলআই স্কিমের অধীনে চিপইন সেন্টার দেশজুড়ে ৫০০-র বেশি সংস্থা থেকে এক লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ারকে অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০০টি স্টার্ট-আপ রয়েছে। তাদের উন্নত চিপ-ডিজাইন টুলস, চিপ-ডিজাইন ও ফ্যাব্রিকেশন পরিষেবা এবং বিশেষ প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান ও স্টার্ট-আপগুলি সম্মিলিতভাবে ভারত ও বিদেশের ফাউন্ড্রিগুলোতে ফ্যাব্রিকেশনের জন্য ৩০০টিরও বেশি চিপ ডিজাইন তৈরি করেছে এবং চার কোটিরও বেশি ঘণ্টা চিপ-ডিজাইন টুল ব্যবহারের রেকর্ড করেছে। এই অভূতপূর্ব মাত্রা চিপইন সেন্টারে বৃহত্তম কেন্দ্রীভূত চিপ-ডিজাইন ব্যবহারকারী গোষ্ঠী তৈরিতে সাহায্য করেছে।

নীতি থেকে উৎপাদন

সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে, ছয়টি রাজ্য জুড়ে ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদিত হয়েছে, যেখানে বিনিয়োগের প্রতিশ্রুতি ₹১.৬৪ লক্ষ কোটির বেশি। তিনটি কেন্দ্র ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

সম্পূর্ণ পরিমণ্ডল নির্মাণ

সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের জন্য শুধু স্বতন্ত্র চিপ তৈরির চেয়েও অনেক বেশি কিছুর প্রয়োজন হয়। এটি চিপ ডিজাইনার, ফ্যাব, প্যাকেজিং ও টেস্টিং সুবিধা, সরঞ্জাম ও উপকরণ সরবরাহকারী, গবেষণা প্রতিষ্ঠান, স্টার্ট-আপ, সিস্টেম কোম্পানি এবং দক্ষ কর্মী বাহিনীকে একত্রিত করে।

সেমিকন ইন্ডিয়া ২০২৬ এই বিভিন্ন উপাদানগুলিকে একত্রিত করে মূল্যশৃঙ্খল জুড়ে গড়ে ওঠা এক সামগ্রিক কাঠামোর ছবি তুলে ধরে এবং দেশীয় উদ্ভাবনকে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করে।

প্রসেসর ডিজাইন এবং RISC-V প্রযুক্তি থেকে শুরু করে এআই-সক্ষম SoC, মোটর-কন্ট্রোল চিপ, অ্যাডভান্সড কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টর উৎপাদন—এই প্রদর্শনীটি ভারতের সেমিকন্ডাক্টর যাত্রার বহুস্তরীয় দিকগুলি তুলে ধরেছিল।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2314001) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam