অর্থ মন্ত্রক
রবিবার ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক খোলা থাকবে
পোস্ট করার দিনক্ষণ:
23 SEP 2026 12:54PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় টানা ৫দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কার প্রেক্ষিতে গ্রাহকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্থির হয়েছে, রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা থাকবে এবং সেখানে অন্য কাজের দিনের মতনই সমস্ত পরিষেবা মিলবে।
রিজার্ভ ব্যাঙ্ক সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নির্দেশিকা জারি করেছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, গ্রাহকদের স্বার্থরক্ষা সরকারের অগ্রাধিকার। সরকার এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ কর্মী ইউনিয়নগুলিকে প্রস্তাবিত ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ করেছে আবারও।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2313978)
ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam