রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত অনন্ত নাগ

প্রকাশিত: 22 SEP 2026 9:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 

 

 

গুজরাটের কেভাডিয়ায় একতা নগরে আয়োজিত সমারোহে ৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে ২০২৪ সালের দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন অভিনেতা শ্রী অনন্ত নাগ। 

 

 

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, দেশের বৈচিত্র্যময় ছবি তুলে ধরায় চলচ্চিত্র জগতের অবদান অনেকখানি। একতানগরে একতা মূর্তির কাছে চলচ্চিত্র পুরস্কার সমারোহের আয়োজন এই দিক থেকে বিশেষ তাৎপর্যবাহী। 

 

 

পুরস্কারজয়ী সব ছবিরই ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। ‘আর্টিকেল ৩৭০’ ছবিটির প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে। অ-কাহিনীচিত্র ‘ভাঙ্গার’, ‘স্বতন্ত্রবীর সাভারকার’, মহিলাদের নিরাপত্তা ও এসংক্রান্ত সামাজিক চালচিত্র তুলে ধরা ‘ভক্ষক’ প্রভৃতি ছবির কথাও উল্লেখ করেন তিনি। সাঁওতালি ছবি ‘আংগেন’-এর জাতীয় স্তরে স্বীকৃতি দেশের অতুলনীয় বৈচিত্র্যের উদযাপন বলে তিনি মনে করেন। 

 

 

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সংবেদনশীলতা, দায়বদ্ধতা এবং পারস্পরিক মর্যাদাবোধ বজায় থাকা উচিত বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। 

 

রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এখানে ক্লিক করুন 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/sep/doc_9950_20260922_21083201.pdf

 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2313788) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Kannada