শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

মার্কিন যুক্তরাষ্ট্রে জি-২০ এনার্জি অ্যাবান্ডান্স মিনিস্ট্রেরিয়াল মিটিং-এ সুরক্ষিত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির কথা বলল ভারত

পোস্ট করার দিনক্ষণ: 17 SEP 2026 11:43AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউসটনে মার্কিন পৌরোহিত্যে জি-২০ এনার্জি অ্যাবান্ডান্স মিনিস্ট্রেরিয়াল বৈঠকে কেন্দ্রীয় শক্তি, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মনোহর লালের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল অংশ নেয়। সুরক্ষিত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি, নিয়ন্ত্রক পরিকাঠামো এবং মূল্যবান ধাতু ও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল নিয়ে আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী যোগ দেন।

শ্রী মনোহর লাল বলেন, উন্নয়নশীল অর্থনীতির স্বার্থে সুরক্ষিত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি প্রয়োজন। এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক সহযোগিতার কথা বলেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ-বান্ধব স্থিতিস্থাপক জ্বালানি ব্যবস্থা ভারত গড়ে তুলছে এবং তা উত্তরোত্তর ডিজিটাল, বিকেন্দ্রিকৃত এবং ক্রেতা-নির্ভর হয়ে উঠছে। শক্তিক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির ওপর আলোকপাত করে তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৫২ গিগাওয়াটে পৌঁছেছে যার অর্ধেকেরও বেশি অজীবাশ্ম জ্বালানি থেকে। ২০৭০ সালের মধ্যে কার্বন নিগর্মনের মাত্রা শূন্যে নামিয়ে আনতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

জ্বালানি ক্ষেত্রে কেন্দ্রীয় উদ্যোগের মধ্যে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম, পরিবেশ এবং পিএম গতি শক্তির উল্লেখ করেন তিনি যা পরিকাঠামো উন্নয়নে অনুমোদনের পথ অনেক সুচারু করেছে।

মূল্যবান ধাতুর প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত, স্থিতিশীল এবং বৈচিত্র্যপূর্ণ সরবরাহ শৃঙ্খলের গুরুত্বের কথা বলেছেন। রান্নার জন্য পরিবেশ-বান্ধব জ্বালানি, জলের পুনর্ব্যবহার, মূল্যবান ধাতু ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের অবসরে মন্ত্রী মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট, ইউএস ডিপার্টমেন্ট অফ ইন্টেরিয়র-এর সচিব ডগ বার্গাম, কানাডার এনার্জি অ্যান্ড ন্যাচারাল রিসার্চ মিনিস্টারের পার্লামেন্টারি সেক্রেটারি কোরি হোগ্যানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। জ্বালানি পরিকাঠামোর স্থিতিশীলতা এবং সরবরাহ শৃঙ্খল সহ বিদ্যুৎক্ষেত্রে রূপান্তরের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ডিজিটাল অর্থনীতিতে ভারতের বর্ধিত জ্বালানি চাহিদা নিয়েও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311461) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam