স্বরাষ্ট্র মন্ত্রক
স্বরাষ্ট্র মন্ত্রক ইউএপিএ - এর আওতায় ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করেছে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
প্রকাশিত:
16 SEP 2026 7:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ জানিয়েছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা কঠোরতম অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন’ (ইউএপিএ)-এর আওতায় একটি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এক্স হ্যান্ডলে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ‘জিরো টলারেন্স’ নীতির অনুসরণে, স্বরাষ্ট্র মন্ত্রক ‘ইউএপিএ’-র আওতায় ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এই গোষ্ঠীটি সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাচারের পাশাপাশি তরুণ ও ছোটখাটো অপরাধীদের সন্ত্রাসবাদের পথে প্ররোচিত করার কাজে জড়িত। ভারতের গণতান্ত্রিক কাঠামো ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে লক্ষ্য করে এই চক্রটি বিদ্বেষপূর্ণ ডিজিটাল বিষয়বস্তুও প্রচার করেছে।”
https://x.com/HMOIndia/status/2100156552179294501?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100156552179294501%7Ctwgr%5E94aa1ddfa5c9ffd0d12d8624bbf03fa358ba031c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311078reg%3D48lang%3D2
SC/PM/SB
(রিলিজ আইডি: 2311240)
ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam