প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ১৭ সেপ্টেম্বর সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করবেন

পোস্ট করার দিনক্ষণ: 16 SEP 2026 11:47AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন।

৩ দিনের এই সম্মেলন ও প্রদর্শনীর মূল ভাবনা ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম’ (সিলিকন থেকে ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় পরিবেশ গঠন)। এই আয়োজনে সেমিকন্ডাক্টর এবং বৈদ্যুতিন সামগ্রীর মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত দেশ-বিদেশের সংস্থা, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, নতুন উদ্যোগ বা স্টার্টআপ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতে যৌথ উদ্যোগ গড়ে তোলা, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে। এখানে ৬টি অধিবেশনে সংশ্লিষ্ট শিল্পের অগ্রগতি, ৬টি দেশকে নিয়ে গোল টেবিল বৈঠক (এই বৈঠকে যৌথ উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করার বিষয় নিয়ে মতবিনিময় হবে), মহিলাদের নেতৃত্বে নিয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় স্থান পাবে।


সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ একটি সর্বাঙ্গীন মূল্য শৃঙ্খল গড়ে তোলা, সেমিকন্ডাক্টর পদার্থগুলির সাহায্যে নতুন নতুন উদ্যোগ গড়ে তোলা, বিভিন্ন সরঞ্জাম এবং চিপ-এর সাহায্যে নতুন নতুন সরঞ্জাম তৈরি, উন্নত প্যাকেজিং, বৈদ্যুতিন শিল্প সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সেমিকন্ডাক্টর শিল্পে বালি থেকে সিলিকন এবং সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার উদ্যোগগুলি নিয়ে আলোচনাও হবে।

সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ ৬০০-র বেশি সংস্থা অংশগ্রহণ করবে। ৫২টি দেশের প্রতিনিধি, বিভিন্ন সংস্থার ৪০০ জনের বেশি আধিকারিক এবং ১৫০ জন বক্তা এখানে উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে প্রায় ৫০,০০০ দর্শক ৩ দিন ধরে এই সম্মেলনে আসবেন। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর এবং সুইডেন সহ ভারতের ১২টি রাজ্যের প্যাভেলিয়ন এই প্রদর্শনীতে স্থান পাবে। এছাড়াও স্টার্টআপ প্যাভেলিয়ন, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ হ্যাকাথন, উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রদর্শনী এবং মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে একটি প্যাভেলিয়নও থাকছে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310930) ভিজিটরদের কাউন্টার : 9