প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন জার্মান চ্যান্সেলর
প্রকাশিত:
10 SEP 2026 6:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর , ২০২৬
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।
ভারত- জার্মানীর কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুই নেতা দু-দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখেন। শিল্প ও বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, দূষণমুক্ত জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা, প্রতিভা স্থানান্তর সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও নিবিড় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়। বিশ্ব শান্তি, সুস্থিতি ও সমৃদ্ধির প্রসারে একযোগে কাজ করতে তাঁরা সহমত হন।
SC/SD/SG
(রিলিজ আইডি: 2309099)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam