স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র সাক্ষাৎ

প্রকাশিত: 10 SEP 2026 9:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে দেখা করেছেন। 

এক্স বার্তায় শ্রী শাহ বলেছেন :
“প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে দেখা করে ভালো লাগল। মানবোন্নয়নের অভিন্ন অঙ্গীকারে ভারত ও আগা খান ডেভেলপমেন্ট আবদ্ধ। সামাজিক উন্নয়ন, সেচ ব্যবস্থা, সমবায়, প্রাকৃতিক কৃষি, সৌরশক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও নিবিড় করা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মানবতার সুস্থিত বিকাশে এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমরা আমাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ”

https://x.com/AmitShah/status/2098072278273790327?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2098072278273790327%7Ctwgr%5E541b02f2040255074d715a10c9a217c693fe0fe1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308954reg%3D3lang%3D1 
 

 

SC/SD/SG


(রিলিজ আইডি: 2309097) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam