মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তেলেঙ্গনার ১৭টি জেলায় পাঁচটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশিত: 09 SEP 2026 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯  সেপ্টেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির বৈঠকে আজ রেল মন্ত্রকের পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য মোট খরচ হবে প্রায় ১০,০২১ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে:

আরাক্কোনম-রেনিগুন্টা তৃতীয় ও চতুর্থ লাইন – ৭৭ কিমি

হোয়াইটফিল্ড-বাঙ্গারাপেট তৃতীয় ও চতুর্থ লাইন – ৪৭ কিমি

হোসুর-ওমালুর ডবল লাইন – ১৪৭ কিমি

সালেম-কারুর-দিন্দিগুল ডবল লাইন – ১৫৯ কিমি


সেকেন্দ্রাবাদ (ঘাটকেসার)-কাজিপেট মাল্টি-ট্র্যাকিং – ১১০ কিমি

লাইনের সক্ষমতা বৃদ্ধির ফলে যাতায়াত ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এর ফলে ভারতীয় রেলের পরিচালনগত দক্ষতা ও পরিষেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি রেলের কাজকর্মকে আরও সুসংহত করবে এবং যানজট কমাবে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'নতুন ভারত'-এর লক্ষ্যের সঙ্গে  সামঞ্জস্যপূর্ণ; এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষকে 'আত্মনির্ভর' করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও স্ব-নিযুক্তির সুযোগ বৃদ্ধি করাই এর উদ্দেশ্য।

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তেলেঙ্গনার মোট ১৭টি জেলা জুড়ে বিস্তৃত এই পাঁচটি প্রকল্প ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্কে প্রায় ৫৪০ কিলোমিটার নতুন লাইন যুক্ত করবে। অনুমোদিত এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলি প্রায় ২,১২১টি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। এগুলিতে মোট জনসংখ্যা প্রায় ৫২ লক্ষ। এই প্রকল্পের ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। 

এই প্রকল্পগুলি কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাত, কন্টেনার, গাড়ি, খাদ্যশস্য, পেট্রোলিয়াম পণ্য এবং সারের মতো পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে বছরে অতিরিক্ত ৪৭ মিলিয়ন টন পণ্য পরিবহন করা সম্ভব হবে। 

এছাড়া,  এর ফলে তেল আমদানি (প্রায় ৮ কোটি লিটার)  ও প্রায় ৪২ কোটি কেজি কার্বন-ডাই-অক্সাইড (প্রায় ৪২ কোটি কেজি) নিঃসরণ হ্রাস পাবে, যা প্রায় ২ কোটি গাছ লাগানোর সমান।

 


SC/MP/NS


(রিলিজ আইডি: 2308387) ভিজিটরের কাউন্টার : 6