ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদ্যশস্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলতে ২০২৬-২৭ মেয়াদে সমঝোতাপত্রে স্বাক্ষর করল ডিএফপিডি এবং এফসিআই

প্রকাশিত: 08 SEP 2026 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৮ সেপ্টেম্বর  ২০২৬

 

খাদ্যশস্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলতে ২০২৬-২৭ মেয়াদে সমঝোতাপত্রে স্বাক্ষর করল খাদ্য ও গণবন্টন দপ্তর (ডিএফপিডি) এবং ভারতের খাদ্য নিগম (এফসিআই)। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই সমঝোতা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে, আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলা হবে। 

অপচয় হ্রাস, মজুত ব্যবস্থাপনাকে ঠিক ভাবে কাজে লাগানো, লজিস্টিক্স, সরবরাহ শৃঙ্খল ও উৎকর্ষমান নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই সমঝোতা মোতাবেক। এফসিআই কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতেও নেওয়া হবে উদ্যোগ। এফসিআই গুদামগুলিকে এরই মধ্যে ডিপো দর্পণ পোর্টালে সংযুক্ত করা হয়েছে- যাতে পরিকাঠামো এবং অন্যান্য ব্যবস্থাপনার দিকে ধারাবাহিক নজর রাখা যায়। এই সমঝোতা দেশের খাদ্য নিরাপত্তা কাঠামোকে আরও জোরদার করবে সেকথা বলাই যায়।   


SC/AC/NS…. 


(রিলিজ আইডি: 2307929) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Kannada