সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্বচ্ছভাবে নির্দিষ্ট সময়ে বৃত্তি প্রদানের জন্য শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে সরকার
প্রকাশিত:
07 SEP 2026 2:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় সরকার তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্বচ্ছভাবে নির্দিষ্ট সময়ে বৃত্তি প্রদানের জন্য শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। প্রাক্—ম্যাট্রিক ও ম্যাট্রিক-পরবর্তী বিভিন্ন শিক্ষায় কেন্দ্রীয় সরকারের অনুদান-ভিত্তিক বৃত্তিগুলির সুফল যাতে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায়, সেটি সুনিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হয়।
২০২১-২২ অর্থবর্ষ থেকে ম্যাট্রিক-পরবর্তী স্তরে পড়াশোনার জন্য প্রদেয় বৃত্তি প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে সুবিধাপ্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে প্রাক্-ম্যাট্রিক বৃত্তি এই একই পন্থা অনুসরণ করে প্রদান করা হয়। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার যোগ্য ছাত্রছাত্রীদের কাছে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বৃত্তির অর্থ পৌঁছে দেয়।
সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের মাধ্যমে জানাতে হবে। প্রকল্পগুলির মূল্যায়নের জন্য জাতীয় স্তরে চিন্তন শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর একটি ব্যবস্থাপনার মাধ্যমে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শক্তিশালী একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আরও বিস্তারিত জানতে https://socialjustice.gov.in/schemes/23- এই লিঙ্কে ক্লিক করুন
SC/CB/DM..
(রিলিজ আইডি: 2307523)
ভিজিটরের কাউন্টার : 5