তথ্যওসম্প্রচারমন্ত্রক
চলচ্চিত্র সংরক্ষণ, আর্কাইভ ও ডিজিটাইজ করা এবং চলচ্চিত্রের পুনরুদ্ধার বিষয়ক একটি বিশেষ কর্মশালার আয়োজন করবে এনএফডিসি-এনএফএআই এবং এফটিআইআই
প্রকাশিত:
03 SEP 2026 6:15PM by PIB Kolkata
মুম্বাই ও পূণে , ৩ সেপ্টেম্বর ২০২৬
এনএফডিসি-ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (এনএফএআই) এবং পূণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) যৌথভাবে ৫ থেকে ১৫ অক্টোবর পূণের এনএফডিসি-এনএফএআই এবং এফটিআইআই ক্যাম্পাসে "মুভিং ইমেজেস: প্রিজারভেশন, আর্কাইভং, ডিজিটাইজেশন অ্যান্ড রেস্টোরেশন" (চলচ্চিত্রঃ সংরক্ষণ, আর্কাইভ ও ডিজিটাইজ করা এবং চলচ্চিত্রের পুনরুদ্ধার) বিষয়ক একটি কর্মশালার আয়োজন করবে।
চলচ্চিত্র সংরক্ষণ, আর্কাইভ ও পুনরুদ্ধার করা, চলচ্চিত্র প্রযুক্তি এবং অডিও-ভিজ্যুয়াল ঐতিহ্যের বিষয়ে উৎসাহী ছাত্র ছাত্রী, পেশাদার, গবেষক এবং অন্যান্যদের কথা ভেবে এই কর্মশালাটির পরিকল্পনা করা হয়েছে। শ্রেণিকক্ষে আলোচনা, ব্যবহারিক প্রদর্শন, হাতে-কলমে প্রশিক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া এবং আর্কাইভ করা ও পুনরুদ্ধার করা সিনেমা প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র সংরক্ষণের শিল্প, বিজ্ঞান ও এর কাজের ধারা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
এই কর্মসূচিতে চলচ্চিত্র সংরক্ষণ, মেটাডেটা, ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, চলচ্চিত্রের প্রকারভেদ ও বেস, প্রতিরোধমূলক সংরক্ষণ, ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র পুনরুদ্ধার, কাগজ সংরক্ষণ এবং সিনেমার শব্দ পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। হাতে কলমে বা প্র্যাকটিকাল সেশনগুলি মধ্যে থাকবে চলচ্চিত্রকে শনাক্তকরণ, নষ্ট হয়ে যাওয়া অংশের মেরামত, ম্যানুয়াল পদ্ধতিতে চলচ্চিত্রর ফিল্ম পরিষ্কার করা, সেলুলয়েড ও ডিজিটাল চলচ্চিত্র প্রজেকশন এবং চলচ্চিত্র স্ক্যানিং ও ডিজিটাইজ করা। এছাড়া অংশগ্রহণকারীরা ফিল্ম স্ক্যানার, ছবি ও অডিও স্ক্যানিং, সংরক্ষণের প্রয়োজনীয় শর্তাবলী এবং গুণমান নিয়ন্ত্রণ সম্পর্কেও জানতে পারবেন।
অংশগ্রহণকারীরা এনএফডিসি-এনএফএআই –এর সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। তাঁরা এই সংস্থার লাইব্রেরি, ভল্ট, ডকুমেন্টেশন এবং প্রজেকশন রুম দেখতে পাবেন। এছাড়া, ‘প্রসাদ কর্পোরেশন’-এর সহায়তায় পেশাদারীত্বের সঙ্গে চলচ্চিত্র পুনরুদ্ধারের পদ্ধতি সম্পর্কেও হাতে-কলমে শেখানো হবে। এই প্রতিষ্ঠান পুরোনো সিনেমার মেরামত, সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে সেটি পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের কারিগরি দক্ষতা ও যন্ত্রপাতি দিয়ে সহায়তা প্রদান করবে।
এই কর্মসূচিতে এনএফডিসি-ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, এফটিআইআই, ভাণ্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্কাইভস পরিদর্শন করার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এর ফলে তারা আর্কাইভে সংগ্রহ করা সামগ্রীর সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ করা ও ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারনা পাবেন।
থাই ফিল্ম আর্কাইভের কাজের ধারা নিয়ে আয়োজিত একটি বিশেষ অধিবেশনে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আর্কাইভ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, আর্কাইভে রাখা পুনরুদ্ধার করা চলচ্চিত্র প্রদর্শন এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।পুনরুদ্ধার করা চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে ৩৫ মিমি এবং ডিজিটাল ফরম্যাটের উপস্থাপনাও থাকবে।
এফটিআইআই -এর উপাচার্য শ্রী ধীরজ সিং এই কর্মশালা সম্পর্কে বলেন, এখানে চলচ্চিত্র শিক্ষা এবং চলচ্চিত্র-সংক্রান্ত ঐতিহ্যের সংরক্ষণের বিষয়গুলি জানান হবে। অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা ও হাতে কলমে অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ বিশেষ ক্ষেত্রে নানা ধরণের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
কর্মশালাটি পরিচালনা করবেন অপর্ণা সুব্রহ্মণিয়ন এবং এতে সর্বোচ্চ ২৪ জন অংশগ্রহণকারীকে নেওয়া হবে। কোর্স ফি মাথাপিছু ১২,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীরা নাম নিবন্ধনের জন্য ও বিস্তারিত তথ্যের জন্য এফটিআইআই -তে ০২০-২৫৫৩ ০০৮৫ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা info.cfol@ftii.ac.in / fro@ftii.ac.in ঠিকানায় ই-মেল করতে পারেন।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2306664)
ভিজিটরের কাউন্টার : 7