প্রতিরক্ষামন্ত্রক
বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে শ্রী রাজনাথ সিংয়ের বৈঠক
প্রকাশিত:
03 SEP 2026 12:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষা ও বিদেশ বাণিজ্য মন্ত্রী মাননীয় থিও ফ্রাঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মত বিনিময়, উচ্চ পদাধিকারীদের সফর, প্রশিক্ষণ এবং সক্ষমতা নির্মাণের মাধ্যমে দ্বিপাক্ষিক বোঝাপড়াকে শক্তিশালী করার ব্যাপারে দুই মন্ত্রী একমত হন।
এছাড়া, আঞ্চলিক শান্তি ও সুরক্ষা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী মাননীয় বার্ট দ্য উইভারের মধ্যে বৈঠকের ফাঁকেই দুই প্রতিরক্ষা মন্ত্রী একান্তে কথা বলেন।
SC/SD/SB
(রিলিজ আইডি: 2306380)
ভিজিটরের কাউন্টার : 3