বাণিজ্য ও শিল্প মন্ত্রক
ভারত – আফগানিস্তান বাণিজ্য বিষয়ক যৌথ কর্মী গোষ্ঠীর ভার্চ্যুয়াল বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পন্থা-পদ্ধতি পর্যালোচনা
পোস্ট করার দিনক্ষণ:
02 SEP 2026 11:08AM by PIB Agartala
নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত – আফগানিস্তান বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত যৌথ কর্মী গোষ্ঠী পয়লা সেপ্টেম্বর ভার্চ্যুয়াল বৈঠকে বসে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করার পন্থা-পদ্ধতি পর্যালোচনা করেছে। বৈঠকে ভারত ও আফগানিস্তানের শিল্প, বাণিজ্য, শুল্ক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা যোগ দেন।
বাণিজ্যের পন্থা-পদ্ধতি সহজ করা, শুল্ক সহযোগিতা, আফগান ব্যবসায়ীদের জন্য ভিসা ব্যবস্থার সরলীকরণ, ব্যাঙ্কিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি বাণিজ্য, জ্বালানী সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার, শুল্ক ছাড়, পণ্য পরিবহণ সংযোগ ও বন্দর সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
দুই পক্ষই প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও মজবুত করতে এবং চিহ্নিত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষ ভারত – আফগানিস্তান বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও নিবিড় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305992)
ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam