প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মোদী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন

পোস্ট করার দিনক্ষণ: 26 AUG 2026 6:02PM by PIB Agartala
 

নতুন দিল্লী, ২৬ আগষ্ট,২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী শ্রী বলেন্দ্র শাহ'র সঙ্গে কথা বলেছেন এবং নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে আছে। তিনি আরও জানান, নেপালকে সব ধরনের সম্ভাব্য মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত এবং ভারতীয় দলগুলি উদ্ধার ও ত্রাণের জন্যে নেপালী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।

 

প্রধানমন্ত্রী ‘এক্স’-এ পোস্ট করেছেন:

“নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ'র সঙ্গে কথা বলেছি এবং নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে আছে।

নেপালকে সব ধরনের সম্ভাব্য মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণকাজে আমাদের দলগুলি নেপালী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।

@PM_nepal_

@ShahBalen”

https://x.com/narendramodi/status/2092573762319421925?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2092573762319421925%7Ctwgr%5E2ed70e8d793891bfaab1c3fbf25f63fa896e6f59%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2303547reg%3D3lang%3D1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2304899) ভিজিটরদের কাউন্টার : 8