রাষ্ট্রপতিরসচিবালয়
ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার ট্রেনিরা দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে
প্রকাশিত:
27 AUG 2026 4:22PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৭ অগাস্ট ২০২৬
ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ২০২৫ ব্যাচের অফিসার ট্রেনিরা এবং ভুটানের দুই কূটনীতিক যাঁরা সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে প্রশিক্ষণাধীন, তাঁরা আজ ২৭ অগাস্ট ২০২৬ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রোপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন।
রাষ্ট্রপতি তাঁদের অভিনন্দন জানান এবং বলেন, তাঁরা বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করার, দেশের স্বার্থকে রক্ষা করার এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ এবং দায়িত্ব পাবেন।
রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থনৈতিক উত্থান সারা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করছে। তিনি কূটনীতিকদের বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং ভারতের জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে সচেষ্ট থাকতে বলেন। তিনি বলেন, ভারতের সমৃদ্ধিতে সরাসরি অবদান রাখতে হবে কূটনীতিকদের।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রহিত সর্বোপরি এই ভাবনা থেকে দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে সবসময় বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ রাখতে হবে। ভারতীয় ফরেন সার্ভিসের আধিকারিকদের পেশাদার জীবনে এটিই একমাত্র নীতি হওয়া উচিত। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে যখন দেশ এগোচ্ছে, তখন কূটনীতির ভূমিকাও প্রসারিত হচ্ছে বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, কূটনাীতিকদের সরকারি দপ্তর এবং সরকারি বৈঠকে যোগাযোগ সীমিত রাখা উচিত নয়, তাঁদের পৌঁছতে হবে বিশ্ববিদ্যালয়, বাণিজ্য, গবেষক, উদ্ভাবক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং স্থানীয় মানুষের কাছে। বিদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অর্থবহ করে তোলার পরামর্শ দেন তিনি, বিশেষ করে যুব সম্প্রদায়কে ভারতের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে এবং আমাদের উন্নয়নের যাত্রায় তাদের অবদান রাখার জন্য সুযোগের সন্ধান করতে উৎসাহিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, কূটনীতির চরিত্র দ্রুত বদলাচ্ছে। নতুন রূপান্তরে প্রযুক্তির ভূমিকার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, বিদেশে ভারতীয় দূতাবাসগুলিকে এই রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করা উচিত আরও ভালো প্রশাসন এবং গভীর সম্পর্ক স্থাপনের উপায় হিসেবে। তবে, সহমর্মিতার বদলে নয়। তিনি কূটনীতিকদের এটা নিশ্চিত করতে বলেন যে, প্রয়োজনে যেন আমাদের নাগরিকরা ভারতীয় দূতাবাসের সাহায্য পায়, সেটি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে ত্রাণ ও উদ্ধারের যে বড় বড় কাজগুলি হয়েছে, সেই প্রথা তাদের চালিয়ে যেতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ফরেন সার্ভিসের আধিকারিকরা শুধু হাজার বছরের সভ্যতার যাত্রা পথের একটি দেশের প্রতিনিধিত্ব করছে তাই নয়, তারা তরুণ, প্রাণবন্ত এবং প্রত্যাশী ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভারতের বসুধৈব কুটুম্বকম সভ্যতার যে বাণী তাতে, শান্তি, বহত্ববাদ, আলোচনা, সহাবস্থান এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা গভীরভাবে প্রোথিত।
রাষ্ট্রপতি বলেন, ক্রমশ অনিশ্চিত এবং জটিল হয়ে উঠছে বিশ্ব। এমন এক সময় কূটনীতিকদের সতর্ক, আগ্রহী এবং সবসময় শেখার ইচ্ছা নিয়ে থাকতে হবে। সবার ওপরে তাঁদের বিনয়ী হওয়া প্রয়োজন। তিনি তরুণ অফিসার ট্রেনিদের বিদেশে থাকাকালীন সবসময় মনে রাখতে বলেন যে, তাঁরা শুধুমাত্র ভারত সরকারের প্রতিনিধিত্ব করছেন না, বরং ১৪০ কোটি ভারতীয়ের এবং তাঁদের আশা প্রত্যাশার প্রতিনিধিত্ব করছেন। তিনি তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার পরামর্শ দেন।
SC/AP /CS
(রিলিজ আইডি: 2303912)
ভিজিটরের কাউন্টার : 6